Business

মধ্যবিত্তের পাত থেকে বাদ পড়ার অপেক্ষায় আটার রুটি

ভাত, রুটি খেয়ে জীবনধারণটাও যে আর তথাকথিত দরিদ্র মানুষের আয়ত্তে থাকছে না তা টের পাচ্ছেন তাঁরা। পাত থেকে উধাও হতে পারে আটার রুটি।

ভাত আর রুটি, এই ২টি প্রধান খাবারের ভরসায় এখনও দেশবাসীর পেট ভরে। কম রোজগারের মধ্যেও এই ২টি খাবার কার্যত তাঁদের সুস্থভাবে বাঁচিয়ে রেখেছে। এবার সেখানেও অশনিসংকেত।

চালের দাম যেভাবে চড়েছে তাতে মধ্যবিত্তের পকেটে টান তো আগেই পড়েছিল। এবার রুটিটাও তালিকায় যুক্ত হতে চলেছে। মোটামুটি একটা দামে আটকে থাকা আটার দাম এবার তরতরিয়ে বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

ভারতে যে অংশ গম চাষের জন্য বিখ্যাত সেখানে এবার এতটাই তাপপ্রবাহ হয়েছে যে গমের ফলন ধাক্কা খেয়েছে। যত উৎপাদন আশা করা হয়েছিল তার চেয়ে কম উৎপাদন হয়েছে।

এদিকে গমের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনের দাবি, গম দেশে কম উৎপাদন হওয়া সত্ত্বেও সঠিক সময়ে সরকার গম রফতানিতে লাগাম দেয়নি। ফলে প্রচুর গম দেশ থেকে বেরিয়ে গিয়েছে। এখন যে গম রয়েছে তা চাহিদার তুলনায় কম।

ফলে চাহিদা মত যোগান সমান তালে হচ্ছেনা। যা গমের দামকে তরতর করে বাড়িয়ে দিচ্ছে। গমের পাইকারি বাজার দর যদি বাড়তে থাকে তাহলে তার আঁচ যে খুচরো বাজারে আটার ওপর পড়বে তা বলাই বাহুল্য।

এখনই আটার দাম কিছুটা হলেও বেড়েছে। তা আগামী দিনে আরও অনেকটা বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গত কয়েকদিনে দিল্লি সহ বিভিন্ন জায়গার পাইকারি বাজারে গমের দাম যেভাবে প্রতিদিন বেড়েছে তাতে প্রমাদ গুনছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026