Business

মিশে যাচ্ছে বিজয়া, বরোদা ও দেনা ব্যাঙ্ক

ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত এই ৩টি ব্যাঙ্কের নাম সারা ভারতেই সুপরিচিত। এবার এই ৩টি ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোমবারই এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ব্যাঙ্কগুলির কাছে প্রস্তাবও পাঠিয়েছে কেন্দ্র। ৩টি ব্যাঙ্কের এই মিশে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবে ব্যাঙ্কগুলির বোর্ড। তারা নিজেদের মধ্যে বসে ব্যাঙ্কগুলির শেয়ার কীভাবে আগামী দিনে কাজ করবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে।

কেন্দ্রীয় সরকার প্রস্তাবের কথা বললেও তা যে নিছকই নিয়মের কথা তা মেনে নিচ্ছেন ব্যাঙ্ক বিশেষজ্ঞেরা। এই ৩ ব্যাঙ্ক মিশছে এটা নিশ্চিত তাঁরা। তবে এ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেই অর্থ মন্ত্রকের তরফে গ্রাহকদের আগেভাগে নিশ্চিন্ত করা হয়েছে। এই মিশে যাওয়া ব্যাঙ্কের কর্মচারি বা গ্রাহকদের জন্য একেবারেই চিন্তার বিষয় নয় বলেই জানানো হয়েছে। বরং এই ৩টি ব্যাঙ্ক মিশে গেলে আগামী দিনে এই ব্যাঙ্কগুলির ফলাফল ভাল হবে বলেই দাবি করা হয়েছে।

গত বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে গিয়েছিল অন্য স্টেট ব্যাঙ্কগুলি। যার ফল আদপে ভালই হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেই সাফল্যের কথা মাথায় রেখেই এবার ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026