Business

রমরম করে ফিরছে ঠোঙার ব্যবহার, একেবারেই খুশি নন বিক্রেতারা

বন্ধ হয়েছে ১ বার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্যাকেট। ফলে শহরের বাজারে ঠোঙা ফিরে আসছে রমরম করে। কিন্তু তাতে একেবারেই খুশি নন বিক্রেতারা।

প্লাস্টিক দূষণ নিয়ে যখন বিশ্বজুড়ে মানুষকে সচেতন করার কাজ চলছে, তখন তা নিয়ে এক ধাপ এগিয়ে গেছে ভারত। সরকারিভাবে নিয়ম করে ১ বার ব্যবহারযোগ্য প্লাস্টিক এ দেশে নিষিদ্ধ করা হয়েছে।

সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হওয়ায় দেশজুড়ে চলা একচেটিয়া প্লাস্টিকের প্যাকেট ব্যবহার বন্ধ হয়েছে। ৭৫ মাইক্রনের নিচের প্লাস্টিকের ব্যবহার বন্ধ হওয়ায় বিক্রেতারা এখন খরিদ্দারকে জিনিস দেওয়ার জন্য বিকল্প হিসাবে ফিরতে বাধ্য হয়েছেন ঠোঙায়।

একটা সময় ছিল যখন ক্রেতাদের হাতে বিক্রেতারা ঠোঙায় করে জিনিস তুলে দিতেন। কিন্তু ঠোঙাকে রাতারাতি বাজার থেকে মুছে দিয়েছিল প্লাস্টিকের প্যাকেট।

কম খরচে প্লাস্টিকের প্যাকেট বিক্রেতা তো বটেই এমনকি ক্রেতাদেরও পছন্দের হয়ে উঠেছিল। এখন সেখানেই ছেদ পড়ায় বিক্রেতারা বাধ্য হয়ে ঠোঙায় ফিরছেন কার্যত ঢোঁক গিয়ে। তাঁরা একেবারেই খুশি নন ঠোঙা নিয়ে।

কলকাতার বিভিন্ন বাজারের বিক্রেতারা জানাচ্ছেন, গত মাস পর্যন্তও প্রয়োজনে ঠোঙা কিনতে তাঁদের গুনতে হত কেজি প্রতি ৩৫ টাকা। সেখানে প্লাস্টিক বন্ধ হওয়ার পর ঠোঙার দাম এক লাফে পৌঁছে গেছে কেজি প্রতি ৫০ টাকা। ফলে লাভের গুড় পিঁপড়েয় খাচ্ছে।

যেমন ১ ডজন ডিম বিক্রি করে বিক্রেতার ৫ টাকা লাভ থাকে। কিন্তু ঠোঙায় সেই ডিম দিতে গিয়ে তাঁদের আরও ৫০ পয়সা বেরিয়ে যাচ্ছে। ফলে লাভ কমছে।

এই পরিস্থিতিতে পুরু প্লাস্টিকের প্যাকেট অন্য পথ। কিন্তু তারও দাম দিয়ে বিক্রেতারা কুলিয়ে উঠতে পারছেন না বলেই দাবি করছেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026