ফাইল : কাশ্মীরে মাশরুম বিক্রি, ছবি - আইএএনএস
ছত্রাক বা যাকে বঙ্গবাসী অনেকে ব্যাঙের ছাতা বলেও ব্যাখ্যা করে থাকেন। আগেও টুকটাক এই ছত্রাক খাওয়ার প্রচলন থাকলেও ছত্রাক মাশরুম হিসাবে বিক্রি হওয়া শুরু হতে তার কদর বেড়েছে। অনেকে মাশরুম চাষ শিখে কৃত্রিম উপায়ে মাশরুম তৈরি করছেন বাড়িতে বা বাড়ির সামনের ছোট জমিতে।
কিন্তু যে আবহাওয়া নিজেই উজাড় করে দিয়েছে এই মাশরুম ফলনের জন্য উপযুক্ত পরিবেশ, সেই আবহাওয়ায় থাকা মানুষজনই অতটা গুরুত্ব দিচ্ছিলেন না মাশরুম চাষে। তবে এখন দিচ্ছেন। যখন এই মাশরুমে তাঁরা এখন লক্ষ্মীলাভের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।
হিমালয়ের কোলে কত কিছুই তো জন্মায়। কাশ্মীরের উপত্যকাতেও ভরে থাকে নানা গাছগাছড়া। এসব উপত্যকা ওষধি গাছের জন্যও বিখ্যাত।
আবার এই পরিবেশ, এই আবহাওয়া মাশরুম চাষের জন্যও উপযুক্ত। মাশরুমেরও ওষধিগুণ যথেষ্ট। সেইসঙ্গে এতে থাকে প্রচুর প্রোটিন, ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডান্ট, ফলিক অ্যাসিড এবং আয়রন। মাশরুমকে এখন বলা হচ্ছে নতুন সুপারফুড।
যেহেতু প্রকৃতিই তাঁদের এই মাশরুম চাষের পরিবেশ তৈরি করে দিয়েছে, তাই মাশরুমের গুণ এবং চাহিদা বুঝে এখন জম্মু কাশ্মীরের মানুষের মধ্যে মাশরুম চাষের প্রবণতা বেড়েই চলেছে।
যেমন ফলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তাঁরা, তেমনই নজর দিচ্ছেন বিক্রিতে। যা তাঁদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় উপত্যকার মাশরুম চাষিদের উচ্চ ফলন ও আধুনিক মাশরুম চাষ সম্বন্ধে অবহিত করার কাজও চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…