Business

অনন্য সম্মানের দোরগোড়ায় দেশের বিখ্যাত পেঁড়া, খুলছে বিদেশের দরজাও

ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছে দেশের এই অনন্য স্বাদের পেঁড়া। যার সুখ্যাতি এখন দেশের সীমা পার করে পৌঁছে গেছে বিদেশেও।

একটা শহরের অর্থনীতি দাঁড়িয়ে আছে কেবল একটা মিষ্টির ওপর ভরসা করে। এমন বড় একটা দেখা যায়না। ১২০ বছরের পুরনো এর ইতিহাস। সে সময় থেকেই দেওঘরের পেঁড়ার স্বাদের সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশের কোণায় কোণায়।

বারাণসীর বা মথুরার পেঁড়ারও সুনাম রয়েছে। তবে দেওঘরের পেঁড়ার নাম জগতজোড়া। এখন তো মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও যাচ্ছে দেওঘরের পেঁড়া। সেখানে এই পেঁড়ার বিপুল চাহিদা। বিশেষত কুয়েত ও বাহরিন-এর মানুষ দেওঘরের পেঁড়ায় মজে আছেন।

আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী দেওঘরে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন। বিদেশের সঙ্গে সরাসরি দেওঘরের যোগাযোগ পেঁড়ার ব্যবসায় অন্য দিশা খুলে দিতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

ওই বিমানবন্দর চালু হলে তারপর এই পেঁড়া আরও বিভিন্ন দেশে সহজেই পৌঁছে যাবে বলে আশাবাদী এখানকার পেঁড়া ব্যবসায়ীরা। শুধু শ্রাবণ মাসেই দেওঘরের পেঁড়া ৫০ থেকে ৬০ কোটি টাকার ব্যবসা দেবে বলে প্রায় নিশ্চিত পেঁড়া ব্যবসায়ীরা।

দেওঘরের পেঁড়া এবার জিআই ট্যাগের জন্যও উদ্যোগ নিয়েছে। তাদের ১২০ বছরের প্রাচীন পেঁড়ার ইতিহাসে ভর করে দেওঘরের এই খোয়া ক্ষীর আর গুড় দিয়ে তৈরি সুস্বাদু পেঁড়া হয়তো জিআই ট্যাগ পেয়ে যাবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল। আর তা পেয়ে গেলে এই পেঁড়ার আন্তর্জাতিক বাজারে আরও চাহিদা বাড়বে বলেই মনে করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026