Business

কলকাতার বড় পাওনা, চালু হল বুদ্ধ এয়ার

কলকাতার মানুষের নেপাল ভ্রমণের ঝোঁক আজকের নয়। ফলে বহু মানুষই নেপালে বেড়াতে যান। নামেন কাঠমান্ডুতে। তারপর সেখান থেকে অন্যত্র ঘুরতে যান। এই কাঠমান্ডু পর্যন্ত যাওয়ার জন্য তাঁরা আকাশপথ বেছে নেন। কারণ তা ছাড়া সড়কপথে পৌঁছনো অনেক বেশি কষ্টকর। উল্টোটাও হয়। নেপাল থেকে বহু মানুষ কলকাতায় আসেন। এতদিন কলকাতা থেকে কাঠমান্ডুর মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন বিমান সংস্থার বিমান ছিল ভরসা। এবার সেই তালিকায় যুক্ত হল বুদ্ধ এয়ার।

বুদ্ধ এয়ার হল নেপালের সবচেয়ে বড় বিমান পরিবহণ সংস্থা। তারা এতদিন কলকাতা-কাঠমান্ডু বিমান পরিষেবা চালু না করলেও এবার করল। সোমবার থেকে চালু হল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সরাসরি বুদ্ধ এয়ারে উড়ে যাওয়ার সুবিধা। সোমবার বুদ্ধ এয়ারের প্রথম বিমানটি কলকাতার মাটি ছোঁয় ৫৬ জন যাত্রীকে নিয়ে। তারপর এখান থেকে কাঠমান্ডু উড়ে যায় ৬৪ জন যাত্রী নিয়ে।

বুদ্ধ এয়ার সোমবার থেকে কলকাতা-কাঠমান্ডু পরিষেবা শুরু করলেও তা আপাতত প্রত্যেকদিন হবে না। সপ্তাহে আপাতত ৩ দিন এই যাতায়াত চলবে। আগামী দিনে যাত্রীদের চাপ ও চাহিদা বুঝে বিমান বাড়ানোর কথা হয়ত ভেবে দেখবে বুদ্ধ এয়ার কর্তৃপক্ষ। তবে কলকাতা ও কাঠমান্ডুর মধ্যে এই বিমান পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি বাণিজ্য মহল। পাশাপাশি খুশি ভ্রমণ পিপাসু মানুষজনও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026