Business

সোমবার ৩৯ হাজারের রেকর্ড উচ্চতা ছুঁল সেনসেক্স

এই প্রথম ৩৯ হাজার পার করল ভারতীয় শেয়ার বাজার। যদিও দিনের শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাজার। কিন্তু এদিন বাজার খোলার পর দ্রুত সেনসেক্স ৩৯ হাজারের গণ্ডি পার করে যায়। যা অবশ্যই মুম্বই শেয়ার বাজারের জন্য একটা রেকর্ড। ৩৯ হাজার ১১৫ পয়েন্ট পর্যন্ত চড়ে বাজার। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য তা পড়ে যায়। মেটাল, আইটি, টেলিকম, অটো সেক্টরের শেয়ার কেনার ধুমের জেরেই বাজার ৩৯ হাজার পার করে যায়। দুপুরের দিকে আবার ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার বিক্রি করার ধুম পড়ায় বাজার কিছুটা পড়ে যায়।

সোমবার দিনের শেষে ৩৯ হাজার থেকে পড়লেও বাজার উর্ধ্বমুখী অবস্থায় বন্ধ হয়েছে। দিনের শেষে সেনসেক্স ১৯৯ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৩৮ হাজার ৮৭২ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্সের হাত ধরে এদিন চড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। দিনের শেষে ৪৫ পয়েন্ট চড়ে নিফটি বন্ধ হয় ১১ হাজার ৬৬৯ পয়েন্টে।

বাজার বিশেষজ্ঞদের ধারণা, ভারতীয় বাজারে এই চাঙ্গা ভাব যদি বজায় থাকে তাহলে আপাতত স্থায়ীভাবেই ৩৯ হাজারের ওপর পৌঁছে থাকবে সেনসেক্স। এদিন ছিল নতুন অর্থবর্ষের প্রথম দিন। সেদিন বাজার ভাল যাওয়ায় খুশি দালাল স্ট্রিট। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আপাতত রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানো ও মার্চে ভাল জিএসটি সংগ্রহের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026