National

ভারত থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনছে কাছের দেশ, দ্বিতীয় দেশ হিসাবে ব্রহ্মস কিনছে তারা

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করছে ভারত। ভারতের কাছাকাছি থাকা একটি দেশের সাথে ব্রহ্মস বিক্রির চুক্তিতে স্বাক্ষর হয়ে গেল। এই নিয়ে দ্বিতীয় দেশ ভারত থেকে ব্রহ্মস কিনছে।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। যা ভারতীয় সমরাস্ত্রের অন্যতম ভরসা। তবে ভারত শুধু নিজেদের প্রয়োজনেই ব্রহ্মস তৈরি করছেনা। বিক্রিও করছে। ভারত এখন আর শুধু সমরাস্ত্র কেনে না, বিক্রিও করে।

ব্রহ্মস ভারতের এক অতি শক্তিধর ক্রুজ ক্ষেপণাস্ত্র। এখানে বলে রাখা দরকার ক্রুজ ক্ষেপণাস্ত্র হল এমন এক ক্ষেপণাস্ত্র যা মাটির কাছাকাছি দিয়ে উড়ে যায়। প্রচণ্ড গতি সম্পন্ন। মাটির কাছ দিয়ে ওড়ায় তাকে রাডারে ধরা মুশকিল।

এই ক্ষেপণাস্ত্র সাধারণ বোমা থেকে পারমাণবিক বোমা নিয়ে উড়ে যেতে পারে। মানবহীন এই ক্ষেপণাস্ত্র জল, স্থল, আকাশ, ৩ জায়গা থেকেই ছোঁড়া যায়। এমনই এক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস কেনার জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ইন্দোনেশিয়া।

ভারতের কাছাকাছি থাকা এই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত জানিয়েছেন ব্রহ্মস কেনা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি তাঁদের সমরাস্ত্র সম্ভার ও প্রতিরক্ষা শক্তিকে সমৃদ্ধ করবে।

ইন্দোনেশিয়া হল দ্বিতীয় দেশ যারা ভারতের সঙ্গে ব্রহ্মস কেনা নিয়ে চুক্তি করল। এর আগে ফিলিপিন্স ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ক্রেতা ছিল। ২০২২ সালের জানুয়ারি মাসে ম্যানিলা ভারত থেকে ব্রহ্মস ব্যাটারিজ কেনার জন্য ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি করে।

২০২৪ সালে সেই ডেলিভারিও হয়ে যায়। যা পাওয়ার পর ফিলিপিন্স সেনার তরফে ভারত থেকে আগামী দিনে আরও এমন সমরাস্ত্র কেনার কথা জানানো হয়েছিল। এবার ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়া হল দ্বিতীয় দেশ যারা ভারত থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026