World

বেড়ানোর টাকা কে দিয়েছিলেন বলতে হবে প্রাইম মিনিস্টারকে, দাবি বিরোধীদের

বছর শেষে বড়দিনের ছুটি কাটাতে অনেকেই বাইরে যান। তাহলে রাষ্ট্রনেতারাই বা যাবেননা কেন! ওই সময়টা সারা দেশেই একটা ছুটির মেজাজ থাকে ব্রিটেনে। কাজ বড় একটা হয়না। সাধারণ মানুষ বড়দিন ও বছর শেষের ছুটিতে মত্ত থাকেন। ব্রিটেনে গত বছরই টেরেসা মে-র জায়গায় নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বরিস জনসন। তিনিও উৎসবের আবহে গা ভাসিয়ে চলে যান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে। সঙ্গে ছিলেন বান্ধবী ক্যারি সাইমন্ডস।

ক্যারিবিয়ান সৈকতে ছুটি কাটিয়ে ফেরেন দেশে। কাজে লেগে পড়েন। কিন্তু সেই ছুটি তাঁর এখনও পিছু ছাড়েনি। বলা ভাল ছাড়তে দেননি ব্রিটেনের বিরোধী আসনে বসা লেবার পার্টির সদস্যরা। তাঁরা প্রশ্ন তুলেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বরিসের ঘোরার বিপুল অর্থ ব্যয় নিয়ে। সেই বিপুল পরিমাণ অর্থ কে দিয়েছেন তা পরিস্কার করার জন্য এখন চেপে ধরেছেন রিরোধীরা।

এমন কথা শোনা যাচ্ছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পুরো ঘোরার খরচটাই নাকি এক শিল্পপতি বহন করেছেন। ২৬ ডিসেম্বর থেকে বান্ধবীকে নিয়ে সেন্ট ভিনসেন্টে ৫ জানুয়ারি পর্যন্ত কাটিয়েছেন বরিস। সেখানে শুধু থাকার জন্য খরচ হয়েছে ১৫ হাজার পাউন্ড। ডেভিড রস নামে এক শিল্পপতি এই খরচ দেন। এটা মেনে নিচ্ছে প্রধানমন্ত্রীর দফতরও। যদিও রস দাবি করেছেন তিনি কোনও টাকা দেননি, কেবল থাকার বন্দোবস্তটা করে দিয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026