জেনাইন অ্যানেজ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
লা পাজ : বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো মোরালেস-কে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় গত বছর নভেম্বরে। তাঁকে সরানোর বিরুদ্ধে জ্বলে ওঠে বলিভিয়া। এদিকে তারপর থেকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে কাজ চালাচ্ছেন জেনাইন অ্যানেজ। সেই জেনাইন অ্যানেজ এবার করোনা আক্রান্ত। তিনি নিজেই সেকথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর দলের বেশ কয়েকজন করোনা সংক্রমিত হয়েছিল। ফলে তিনি নিজেই টেস্ট করান।
জেনাইন অ্যানেজ জানান, তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভাল আছেন। আইসোলেশনে আছেন। ১৪ দিনের জন্য আইসোলেশনেই থাকবেন। আর আইসোলেশনে থেকেই দেশের প্রয়োজনীয় কাজ তিনি চালিয়ে যাবেন। দক্ষিণ আমেরিকায় করোনা ছড়াচ্ছে হুহু করে। ব্রাজিলের অবস্থা সবচেয়ে খারাপ।
হালেই মন্ত্রিসভার ৩ জন মন্ত্রী করোনা আক্রান্ত হন। তারপরই বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনাইন অ্যানেজ-এর পরীক্ষা হয়। তিনি করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন। প্রসঙ্গত বলিভিয়ায় এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৪ হাজার ১১৩ জন মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩৮ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…
জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…
মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…
সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…
গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…
সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…