ইন্দোনেশিয়া ওপেনে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার করতে পারলেন না ব্যাডমিন্টনে ভারতের মহিলা ও পুরুষ বিভাগের ২ নক্ষত্র এইচএস প্রণয় ও পিভি সিন্ধু। শুক্রবার তৃতীয় বাছাই সিন্ধু কার্যত দাঁড়াতেই পারলেন না প্রতিযোগিতার অষ্টম বাছাই চিনের হে বিংজিয়াও-য়ের সামনে। ১৪-২১ ও ১৫-২১ পয়েন্টে স্ট্রেট সেটে হেরে যান তিনি। এই হারের ফলে ইন্দোনেশিয়া ওপেনে সবে ২৩ বছরে পা দেওয়া সিন্ধুর দৌড় শেষ হল।
সিন্ধুর মতই হতাশ করলেন ভারতের আর এক তারকা শাটলার এইচএস প্রণয়। এক্ষেত্রে হল ঠিক উল্টো। কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই প্রণয় মুখোমুখি হন তৃতীয় বাছাই চিনের সি ইউকির। খেলা শেষ হতে সময় লাগে মাত্র ৩৯ মিনিট। তার মধ্যেই প্রণয়কে ২১-১৭, ২১-১৮ পয়েন্টে সহজেই হারিয়ে দেন ইউকি।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…