হায়দরাবাদি দম বিরিয়ানি, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
অনেকের এমন ধারনা আছে যে বিরিয়ানি নেহাতই ভারতীয় একটি খাবার। যা নবাবি আমলে জন্ম নিয়েছিল। প্রথমে নবাবদের জন্য রান্না হলেও পরবর্তী সময়ে তা সাধারণের পছন্দের খাবার হয়ে যেতে সময় নেয়নি। সেই বিরিয়ানির আবার ভারতজুড়ে যেমন জনপ্রিয়তা তেমনই বিভিন্নতা।
কলকাতার বিরিয়ানির স্বাদ আলাদা, আবার নবাবদের শহর লখনউয়ের বিরিয়ানি একদম অন্য স্বাদের। আবার হায়দরাবাদের বিরিয়ানির স্বাদ আলাদা।
কলকাতার বিরিয়ানির বিশেষত্ব হল তার আলু। কলকাতাই প্রথম বিরিয়ানিতে আলু দেওয়ার রীতি প্রচলন করে। কিন্তু এই যে বিরিয়ানির এত কদর ভারত জুড়ে তা কি আদৌ ভারতীয় খাবার? একেবারেই কিন্তু তা নয়। বিরিয়ানি ভারতে এসেছিল অন্য দেশ থেকে।
বিরিয়ানি আসলে পারস্যের খাবার। তা সেখানে পরিচিত ছিল বিরিয়ান নামে। বিরিয়ানি নামে নয়। পারস্যে বিরিয়ান মানে ছিল রান্নার আগে ভেজে নেওয়া কোনও খাবার। এই বিরিয়ান একসময় পারস্য থেকে ভারতে এসে পৌঁছয়।
তারমানে বিরিয়ানির জন্ম মধ্যপ্রাচ্যে। তারপর সেখান থেকে একসময় তার ভারতে আগমন। প্রথমে বাদশাহি খানা থাকলেও ক্রমে তা সাধারণের মন ভাল করা খাবারে পরিণত হয়।
তাই এটা মনে করার কোনও কারণ নেই যে ভারতজুড়ে বিরিয়ানির এত কদর মানে তা ভারতেই তৈরি হয়েছিল। একসময় উন্নত মধ্যপ্রাচ্য থেকে শুধু বিরিয়ানি বলেই নয়, অনেক কিছুই সেসময় ভারতে প্রবেশ করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…