Entertainment

সাধে কি কি রান্না খেলেন অভিনেত্রী বিপাশা বসু, রইল পুরো মেনু

অভিনেত্রী বিপাশা বসু মা হতে চলেছেন। বলিউড কাঁপানো এই বঙ্গললনার মা হওয়ার আগে রীতি মেনেই হল সাধ-এর অনুষ্ঠান। নিজের পছন্দের খাবার খেলেন তিনি।

বলিউড কাঁপানো অভিনেত্রী বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারের মনে খুশি ভরে আছে। তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

এদিকে মা হওয়ার আগে বাঙালি মেয়ে বিপাশার সাধের অনুষ্ঠান হল ঘরোয়া ভাবে। ছিমছাম সেই সাধে ছিলেন বিপাশার পরিবারের সদস্যরা। ছিলেন তাঁর মা।

গোলাপি শাড়িতে সাধের দিন বিপাশা হয়ে উঠেছিলেন একদম বাঙালি বধূ। আরতি করে রীতি মেনেই হয় সাধ। আর সাধ মানেই তো হবু মায়ের পছন্দের খাওয়া। বিপাশাও সাফ জানিয়ে দেন তিনি সাধে তাঁর পছন্দের খাবার খাবেন। আর সবটা খাবেন।

বিপাশা জানিয়েছেন সাধে কিন্তু তাঁর মা নিজে হাতে সব রান্না করেছেন। আর সেগুলোই করেছেন যা তাঁর মেয়ের পছন্দের রসনা। ভাতের থালার ধার ধরে সেই সব রান্নার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিপাশা।

হতে পারে তিনি অবাঙালি পরিবারের বউমা। কিন্তু সাধে বিপাশা ছিলেন আদ্যন্ত বাঙালি। তাই খাবারের মেনুতেও ছিল সেই ঝলক।

সাধে বিপাশার পছন্দের খাবারের সেই মেনুতে ছিল বাঙালি পরম্পরা মেনে ভাত, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা সহ ৫ ভাজা, ডাল, তরকারি, আলু পোস্ত, মাছেরঝোল। সঙ্গে ছিল ক্ষীর। যার প্রথম গরসটা তাঁকে তাঁর মা খাইয়ে দেন।

অনুষ্ঠান দেখে বোঝার উপায় ছিলনা যে বিপাশা বলিউডের সেলেব্রিটি নাকি সাধারণ ছাপোষা বাঙালি বাড়ির মেয়ে। এতটাই ছিমছাম সুন্দর ছিল এই সাধের অনুষ্ঠান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026