World

টিভি ছিল নিষিদ্ধ, বিশ্বে সর্বশেষ এ দেশেই চালু হয় টেলিভিশন সম্প্রচার

যখন গোটা বিশ্ব টিভিতে চুটিয়ে হাজারো চ্যানেলে মজে আছে, সেখানে এ দেশের মানুষ জানতেনই না টিভি কেমন হয়। এ দেশে কিছু বছর আগেও টিভি চালু হয়নি।

এ দেশ প্রকৃতির অপার শোভায় মোহময়। ভারতের গায়ে লেগে থাকা এ দেশে মানুষ ছুটে যান শুধু প্রকৃতির বুকে হারিয়ে যেতে। সেখানকার মানুষজন কিন্তু জানতেন না টিভি কেমন হয়।

১৯৯৯ সাল পর্যন্তও তাঁদের টিভি সম্বন্ধে ধারনা ছিলনা। আর যদি কিছু মানুষের থেকেও থাকে তবে তা লোকমুখে শুনে। নিজে চোখে দেখে নয়। এর কারণ হয় এ দেশের সরকারের নিষেধাজ্ঞা।

যখন গোটা বিশ্ব টিভিতে চুটিয়ে হাজারো চ্যানেলে মজে আছে তখনও এদেশের সরকারের ধারনা ছিল দেশের মানুষ টিভি দেখলে খারাপ হয়ে যাবেন।

যেমন ভাবে ছোটদের অনেক অভিভাবক টিভি থেকে দূরে রাখেন পাছে ভুল শিক্ষা পায়, ভুল পথে যায় সেসব ভেবে। তেমন করেই দেশবাসীকে টিভি থেকে দূরে রাখা হয়েছিল ভুটানে। এটা ছিল সরকারি সিদ্ধান্ত। ফলে সেখানকার মানুষ টিভি দেখার সুযোগ পেতেন না।

অবশেষে ১৯৯৯ সালে রাষ্ট্রায়ত্ত ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের হাত ধরে ভুটানের মানুষ প্রথম টিভির পর্দা চোখে দেখেন। তবে ভুটান জুড়ে নয়, কেবল রাজধানী থিম্পুতেই এই পরিষেবা সীমিত ছিল। তাও মাত্র কয়েক ঘণ্টার জন্য।

২০০৬ সালে ভুটান জুড়ে টিভি ছড়িয়ে পড়ে। সেখানেও মানুষ টিভি দেখার সুযোগ পান। স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হয়।

ভুটান হল বিশ্বের সেই দেশ যেখানে সর্বশেষ টিভি চালু হয়েছিল। বাকি বিশ্বে তার অনেক আগেই টিভি পরিষেবা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026