National

বিজেপি কর্মীদের ভেঙে পড়তে দিলেন না মনোজ

দিল্লিতে আপ ঝড়ে কার্যত উড়ে গেছে পদ্মফুল। সকালে উৎসাহ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যত পরিস্কার হয়েছে আপ-এর জয়জয়কার, ততই বিজেপি শিবিরে হতাশার মেঘ ছেয়েছে। এটাই স্বাভাবিক। কর্মীদের এতদিনের পরিশ্রম শেষ হয়ে যাচ্ছে। এটা তাঁদের মেনে নেওয়া কঠিন। দলীয় কর্মীদের মনোবল ভেঙে যাওয়া আন্দাজ করতে অসুবিধা হয়নি দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারির। তাই পাল্টা কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি।

মনোজ তিওয়ারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে ভেঙে পড়ার মত কিছু হয়নি। তাই ভেঙে পড়বেননা। ভেঙে পড়তে মানা করলেও এদিন কিন্তু গেরুয়া শিবির ছিল ম্রিয়মাণ। খোদ দিল্লির বিজেপি পার্টি অফিস থেকেই পোস্টার খুলে ফেলা হয়। কদিন আগেই ঝাড়খণ্ডে পরাজয় হয়েছে বিজেপির। তারপর কদিনের ব্যবধানে আবার দিল্লিতেও হারের পর এই ধাক্কা সামলানো কঠিন।

মনোজ তিওয়ারিরই অবশ্য দাবি ছিল বিজেপি জিতছেই। ভোটের পরেও তাই দাবি ছিল তাঁর। এক্সিট পোল যখন বলছে বিজেপির হার নিশ্চিত, তখনও তিনি দিল্লির দলীয় প্রধান হিসাবে বলিষ্ঠ কণ্ঠে জানান বিজেপিই জিতছে। মনোজ তিওয়ারি এদিন ভেঙে পড়তে মানা করেন কর্মীদের। এখন দেখার তাঁর বার্তায় দিল্লির বিজেপি কর্মীরা কতটা চাঙ্গা থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026