মেষ রাশি : শুভকর্মে অর্থব্যয়। কোনও কাজেই প্রশান্তি পাবেন না। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও প্রচ্ছন্ন দুশ্চিন্তা বর্তমান থাকবে। উদ্বেগের মধ্যেও কোনও আশার আলো। হঠাৎ কোনও কারণে অর্থ নষ্ট। শরীর মন অস্থির সূচক। কোনও নতুন সুযোগ লাভ। কর্মক্ষেত্রে কোনও সমস্যার সৃষ্টি। কারও প্রতি বিতৃষ্ণায় মন ভরে যাওয়া। আর্থিক দুর্ভাবনা। স্বজনদের জন্য উদ্বেগ। সামান্য অর্থোন্নতি। মানসিক চাপ বৃদ্ধি। নিকট ভ্রমণ বা দেবালয় গমন। বিলাস দ্রব্য কেনাকাটা। শারীরিক ম্যাজম্যাজে ভাব। কাউকে কিছু বোঝাতে গিয়ে বচসায় লিপ্ত হতে পারেন। কোনও নতুন খবর লাভ। গৃহে সামান্য কারণে অশান্তি। মিষ্টি দ্রব্য লাভ। ব্যয় বৃদ্ধি। টুকটাক অর্থাগম। কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি। গুরুস্থানীয়ের অপ্রীতির ক্ষেত্রে নতুন কোন ঘটনা আলোকপাত করতে পারে। আর্থিক উন্নতিতে বাধা। প্রত্যাশিত লাভে বাধা। শারীরিক অস্বস্তি। ফালতু কাজে সময় নষ্ট হতে পারে। প্রণয়ক্ষেত্র মানসিক চাপের মধ্যেও প্রীতিবর্দ্ধক।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।
কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।
বৃষ রাশি : সপ্তাহটা আংশিক অনুকূলে। সম্পূর্ণ সপ্তাহটা অস্থিরতার মধ্যে কাটবে। কমবেশি আর্থিক উন্নতি। সামান্য অর্থাগম। কর্মক্ষেত্র সম্পর্কে দুর্ভাবনা বর্তমান থাকলেও উদ্বেগের মধ্য দিয়ে অর্থাগম হবে। শারীরিক দিক থেকে টুকটাক করে ভুগবেন। নতুন কোনও খবরে উৎসাহিত। কারও সাথে মতবিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি। অপ্রত্যাশিত অর্থাগম। হঠাৎ কোনও কারণে মনের উপর চাপ সৃষ্টি। ভালো কথাও খারাপ লাগবে। অপ্রত্যাশিত কোনও সুযোগ লাভ। কোনও নতুন যোগাযোগ। সামান্য ব্যাপারে অশান্তি ও মনোমালিন্য। নতুন দ্রব্যলাভ। কোন খবর উৎসাহিত। হঠাৎ কোনও ব্যাপারে মানসিক প্রফুল্লতা নষ্ট। পারিবারিক ও স্বজন বিষয়ে উৎকণ্ঠা। কোথাও বেড়াতে যেতে পারেন। জ্বর জ্বর ভাব। অকারণ অতিথি বা পরিচিতের আগমন। অকারণ অর্থ ব্যয়। কর্মক্ষেত্রে উদ্বেগের মধ্যেও আয় বাড়বে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হলেও আন্তরিকতা বর্তমান থাকবে, মানসিক আনন্দ।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।
কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।
মিথুন রাশি : উদ্বেগ থাকলেও আয় ও যোগাযোগ বাড়বে। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব প্রায়ই বিব্রত করবে। অযথা ব্যয় বৃদ্ধি। সামান্য দেহ ও মনের চাপ কমলেও যোগাযোগগুলো আশাপ্রদ হবে না। কোনও সুসংবাদ লাভ। আর্থিকক্ষেত্র অনুকূলে। কোথাও ভ্রমণ। খরচা বাড়বে অতিমাত্রায়। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও সমস্যা বিচলিত করতে পারে। কোনও পুরনো ঝামেলার সমাধান। কোনও কথা আত্মসম্মানে আঘাত হানতে পারে। আত্মীয়প্রীতিতে বাধা। নিকট ভ্রমণ যোগ। আর্থিক টান। স্বজনদের কারও জন্য দুশ্চিন্তা ভোগ। কারও সহায়তা লাভ। কোনও সুসংবাদ লাভ। কোনও নতুন দ্রব্য কেনাকাটা। স্বজন বিষয়ে উৎকণ্ঠা। হঠাৎ কোনও কারণে অতিরিক্ত ব্যয় হবে। গৃহে অতিথির আগমন। কর্মক্ষেত্র দুশ্চিন্তাপূর্ণ থাকবে। কোথাও আতিথ্য গ্রহণ। প্রচ্ছন্ন শত্রুতার সম্মুখীন। আয়ের ক্ষেত্র হতাশা সূচক। কোনও কিছু ক্ষতি হতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে সংযমতার অভাব ও অযথা মানসিক অশান্তি দেখা দেবে।
কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।
কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।
কর্কট রাশি : নতুন যোগাযোগ ও আয়ের ক্ষেত্র উদ্বেগের মধ্যেও সুপ্রসন্ন। বন্ধু সঙ্গে আনন্দ বৃদ্ধি। বেকারদের কর্মলাভের পক্ষে অনুকূল সপ্তাহ। মানসিক অবস্থা ভাল যাবে না। দেহ ও মনে অস্থিরতার সৃষ্টি। কর্মক্ষেত্র উদ্বেগ ও দুশ্চিন্তা বর্দ্ধক। সামান্য আর্থিক যোগাযোগ। টুকটাক অর্থাগম হলেও আহামরি কোন পরিবর্তন হবে না। হওয়া কাজে বাধা। শরীরটা মাঝে মধ্যে রসিকতা করবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোনও যোগাযোগে সাময়িক উৎসাহিত। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। শারীরিক অবস্থা অস্বস্তিসূচক। সামান্য আর্থিক উন্নতি। প্রয়োজনীয় কিছু অর্থলাভে বাধা নেই। কোথাও ভ্রমণের পরিকল্পনা। কোন বন্ধু কিংবা বয়স্কের দ্বারা উপকৃত হতে পারেন। দৈহিক আমেজ নষ্ট। টুকটাক আঘাত। কোনও কারণে হঠাৎ উদ্বেগ। পারিবারিক দুর্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে অযথা অশান্তি, মনোমালিন্য ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।
কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।
সিংহ রাশি : আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি। মানসিক উদ্বেগ এবং পারিবারিক দুর্ভাবনা বাড়বে। শুভকর্ম ও প্রচেষ্টার পক্ষে সপ্তাহটা অনুকূল। কিছু ক্ষেত্রে সপ্তাহটা অস্বস্তিকর। কর্মক্ষেত্রেও পাবেন না তেমন কোন আশার আলো। শরীর ঠিক চলবে না। মানসিক চাপ থাকবে। অকারণ ব্যয় বাড়বে।। দেবালয় ভ্রমণ। কোথাও আতিথ্য গ্রহণ। সামান্য আঘাত যোগ। মন অশান্ত হয়ে উঠবে। কোনও সাদা দ্রব্যলাভ। কোনও শুভসংবাদ লাভ। শুভকর্মে অর্থ ব্যয়। কোনও সুযোগ বা সহায়তা লাভ। কোনও গুণের জন্য সমাদৃত। আর্থিক দুর্ভাবনা। কোথাও বেড়ানো। হঠাৎ কোনও অশান্তিতে জড়ানো। প্রেমে মতবিরোধ, মনোমালিন্য, উদ্বেগ, অশান্তি ও হঠাৎ ঝামেলা।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।
কন্যা রাশি : সপ্তাহটা মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তাপূর্ণ। সব কাজেই বাধা আর হতাশা। সব কাজেই থাকবে বাধা। মানসিক ও শারীরিক অস্বস্তি। অপ্রত্যাশিত অর্থ নষ্ট। শরীর ও মনটাও ভালো যাবে না। টুকটাক যোগাযোগের রাস্তা তৈরি হবে। কোনও নতুন যোগাযোগ। কোনও কারণে হঠাৎ অশান্তির সৃষ্টি। হুট করে রাগ বৃদ্ধি। কোন না কোন বিবাদ বিতর্কে জড়াতে পারেন। কর্ম অর্থ ও আয় ভাগ্য চলবে টালমাটালে। কোনও ব্যাপারে হতাশা। আর্থিক দুর্ভাবনা। অযাচিত অর্থ লাভ। দৈহিক আমেজ নষ্ট। হঠাৎ কিছু অর্থলাভ। নৈরাশ্য বৃদ্ধি। দাম্পত্য কলহ। সাংসারিক অস্বস্তি ও মতবিরোধ। কোনও দেবালয়ে ভ্রমণযোগ। প্রেমের ক্ষেত্রে অশান্তি, সম্পর্কে ফাটল ধরা ও সাময়িক ছাড়াছাড়ি হতে পারে।
কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।
তুলা রাশি : পরশ্রীকাতরতা মানসিক শান্তির অন্তরায় হতে পারে। শরীর ও মন ভাঙবে। সামান্য আর্থিক টানাটানির সুরাহা। কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয়। শত্রুরা বশীভূত হতে পারে। কোনও যোগাযোগে আলোকপাত। শারীরিক ও মানসিক চাপ থাকবে। উদ্বেগ ও মানসিক অশান্তি ভোগ। কোনও শুভকর্মের পক্ষে অনুকূল সপ্তাহ। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। বন্ধুর গৃহে বেড়াতে যাওয়া। নতুন দ্রব্য কেনাকাটা। সাংসারিক অশান্তি। কারও কথায় মনে আঘাত লাগা। কোনও কারণে কোথাও যেতে পারেন। কোনও হওয়া কাজে বাধা। প্রণয়ক্ষেত্র প্রীতি সূচক ও মানসিক অশান্তি কমবে।
কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।
বৃশ্চিক রাশি : সপ্তাহটা সামান্য অস্বস্তির মধ্যেও শুভত্বের দিকে যাবে। পারিবারিক কারণে মতবিরোধ। কর্মক্ষেত্রে উদ্বেগ। উদ্যমে বাধা। সাধারণভাবে কর্মক্ষেত্র চিন্তামুক্ত থাকবে। পারিবারিক ব্যাপারে উদ্বেগ কিছুটা হলেও থাকবে। হঠাৎ কিছু অর্থ নষ্ট। অকারণ মানসিক অস্থিরতা। কারও কোনও অনুরোধ রক্ষা। কোনও গুণীর সান্নিধ্য লাভ। মাড়ি কিংবা চোখের কষ্ট। কোনও ঘটনায় মানসিক প্রসন্নতা নষ্ট। কারও সাথে মতবিরোধজনিত অশান্তি। কর্মক্ষেত্রে উদ্বেগ থাকবে। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা। কোনও আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। কাছাকাছি কোথাও ভ্রমণ। অযথা অর্থ ব্যয়। দৈহিক আমেজ নষ্ট। প্রেমে মনোমালিন্য ও বাড়বে অভিমান।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।
ধনু রাশি : কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। আয় বাড়বে। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে সুপ্রসন্ন। অপ্রত্যাশিত যোগাযোগ। অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন। অযাচিত কিছু অর্থাগম হবে। ভ্রাতৃস্থানীয় কারও স্বাস্থ্যহানি। কোনও গৃহ সমস্যায় বিব্রত হতে পারেন। কারও কোনও কথায় সাময়িক প্রসন্নতা নষ্ট। বিবাহ ও কোনও শুভ প্রচেষ্টার পক্ষে অনুকূল সপ্তাহ। কোনও কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ। নতুন দ্রব্য কেনাকাটা। কাছাকাছি কোথাও ভ্রমণ। অপ্রত্যাশিত যোগাযোগ। প্রণয়ক্ষেত্রে সপ্তাহটা সুখপ্রদ ও প্রীতিবর্ধক।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।
কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।
মকর রাশি : সামান্য আয় বাড়বে। কাজের চাপ বৃদ্ধি। আনন্দপূর্ণ সপ্তাহ। মানসিক অস্থিরতা। কোথাও কথা রক্ষার্থে যাওয়া। কোনও গুণের জন্য প্রশংসিত। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে শুভ। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন। অর্থাগম একটু কম। হওয়া কাজে অযথা বিলম্ব। সম্মান লাভ। দেবালয় ভ্রমণে যেতে পারেন। কোনও সুসংবাদ লাভ। সামান্য ব্যাপারে মানসিক কষ্ট। ব্যয় বৃদ্ধি। সাময়িক মানসিক বিষণ্ণতা। পারিবারিক অশান্তি। কোথাও ভ্রমণ। সামান্য আর্থিক উন্নতি। কোনও কাজের জন্য প্রশংসিত। কোনও দ্রব্যলাভ। প্রেমের ক্ষেত্রে আনন্দপূর্ণ সপ্তাহ, সংযমতার অভ্যাস, মতবিরোধ ও সামান্য খিটির মিটির লাগবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।
কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।
কুম্ভ রাশি : শরীর নিয়ে বড্ড ভোগান্তি হবে। সামান্য আঘাত বা রক্তপাত যোগও বর্তমান। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ও দৈহিক অস্বস্তি। অভাবনীয় ভাবে কিছু অর্থাগম। কোনও দ্রব্য হারানো কিংবা অর্থক্ষতি। আর্থিক দুর্ভাবনা। কোথাও নিমন্ত্রণ রক্ষা। পুরনো বন্ধুসঙ্গ। পরিবারের কারও সাথে মতবিরোধ। কাজকর্মে তেমন উদ্দমতা থাকবে না। কল্পনাতীত ব্যয় চাপ। স্বজন বিষয়ে উৎকণ্ঠা। কোনও উদ্বেগবর্ধক সংবাদ লাভ। ব্যয় বাড়বে অসম্ভব অথচ আয়ের ক্ষেত্রে ভাটা। কোনও ব্যাপারে মানসিক উত্তেজনা। কোনও শুভ যোগাযোগ। কোনও নিকট আত্মীয়ের সঙ্গে মতবিরোধ। কোনও কাজের জন্য প্রশংসিত। কারও সহায়তা লাভ। প্রেমে মতবিরোধজনিত অশান্তি, মনোমালিন্য, দুশ্চিন্তা বৃদ্ধি ও বিচ্ছেদপর্ব নেমে আসতে পারে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।
কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।
মীন রাশি : সপ্তাহটা যোগাযোগের পক্ষে লক্ষণীয়। শারীরিক ব্যাপারে সতর্কে থাকুন। মানসিক চাপ কিছুটা কমবে। উদ্বেগের মধ্যেও আর্থিক ও কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। কারও কোনও অনুরোধ রক্ষা। কর্মক্ষেত্রে যোগাযোগ এবং সামান্য আর্থিক উন্নতি হবে। যোগাযোগ ও সামান্য আয় বৃদ্ধি। কোনও আটকে থাকা কাজের ছাড়। সামান্য আর্থিক উন্নতি। আগেকার গুমোট ভাবটা কাটবে। কারও সহায়তা লাভ। কোনও কাজের দায়িত্বভার গ্রহণ। কোনও ব্যাপারে বিতর্ক। মাঙ্গলিক কর্মে অংশ গ্রহণ। কোথাও বেড়াতে যেতে পারেন। উদ্দমতা বৃদ্ধি। কারও সাথে বাদানুবাদ। প্রেমের ক্ষেত্রে মানসিক উদ্বেগ, অশান্তি, চাপ ও মন খিঁচরে যাবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।