Foodie

কি করে ঝটপট বানাবেন ঠান্ডাই

ঠান্ডাইয়ের বিকল্প নেই। স্বাদে অনেকসময় তা লস্যি, ঘোল, সফট বা হার্ড পানীয়কে ঘোল খাইয়ে দিতে পারে।

গরমে প্রাণ একটু ঠান্ডার ছোঁয়া পেতে খালি আইঢাই করে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে মন আর পেট শীতল রাখা জরুরিও বটে। এই কাজে ঠান্ডাইয়ের বিকল্প নেই। স্বাদে অনেকসময় তা লস্যি, ঘোল, সফট বা হার্ড পানীয়কে ঘোল খাইয়ে দিতে পারে। আসুন, জেনেনি গরমে স্পেশাল ‘ঠান্ডাই’-য়ের রেসিপি।

উপকরণ (বড় গ্লাসে ২ জনের জন্য) :

১ লিটার দুধ, ২৫ গ্রাম করে প্রতিটি – কাজুবাদাম, পেস্তা, কাঠবাদাম, পোস্ত ও চারমগজ, ১ চামচ করে গোটা গোলমরিচ ও ছোটো এলাচের দানা, ৬-৮ দানা মৌরি (যাঁরা মৌরির গন্ধ পছন্দ করেন না তাঁরা নাও দিতে পারেন), ১ চিমটে কেশর, আধ কাপ চিনি, পরিমাণমত জল, ৫-৬ গোলাপের পাপড়ি, ৮ টুকরো বরফের কিউব

প্রণালী :

একটা বড় পাত্রে দুধ নিয়ে আগুনে ১৫-২০ মিনিট জ্বাল দিন, দেখবেন, দুধের তলা যেন ধরে না যায়, দুধ ঘন হয়ে এলে তাতে চিনি মেশান, চিনি গলে গেলে ১ চিমটে কেশর দিন, দুধের পাত্র ফ্রিজে ঢুকিয়ে রাখুন ৪-৫ ঘণ্টার জন্য। পোস্ত ও চারমগজের মিশ্রণে ২ চামচ মত জল দিয়ে মিক্সিতে ঘন পেস্ট বানান। কাজুবাদাম, পেস্তা ও কাঠবাদাম আধঘণ্টা মত ভিজিয়ে রাখুন, তারপর জল ঝরানো কাজু, পেস্তা ও কাঠবাদামে ৩ চামচ জল দিয়ে মিক্সিতে ভালো করে ঘন পেস্ট তৈরি করুন, খেয়াল রাখবেন, কোনও পেস্টই কিন্তু কাদাকাদা হবে না, আবার শক্তও হবেনা, নরম থকথকে ঘন হবে।

এবারে সবকটা পেস্ট একে একে ঠান্ডা দুধে মিশিয়ে দিন। ভালো করে ডাল ঘোটার কাঁটা বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দুধের সাথে সব উপকরণ মিশিয়ে দুধে ফেনা তুলুন। সবশেষে, প্রতিটি ঠান্ডাইয়ের গ্লাসে ২-৩ কুচি গোলাপের পাপড়ি এবং এবং ৪ টুকরো করে বরফের কিউব দিতে ভুলবেন না।

Mallika Mondal

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026