পিঁপড়ের চাটনি চাপরা, ছবি – সৌজন্যে – ফেসবুক – @KeralaCusine
ভারতে চাটনি নামক সুখাদ্যটির যথেষ্ট কদর। ভারতের নানা প্রান্তের মানুষ নানা ধরনের চাটনি খেতে পছন্দ করেন। খাবারের স্বাদ বাড়াতে চাটনির জুড়ি নেই। তবে এ দেশে এমন চাটনিও কিছু মানুষ খেয়ে থাকেন যা শুনে বাকিরা তা জিভে ঠেকাতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এই চাটনির নাম চাপরা।
চাপরা শুনে একটা জায়গা মনে হতে পারে, তবে তা নয়, এটি একটি চাটনির নাম। যা ছত্তিসগড়ের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রবল জনপ্রিয়। স্থানীয় গাছের বড় পাতায় করে এই চাটনি খাওয়ার রীতি।
এই রীতি বহুকাল ধরে চলে আসছে। চাটনি শুনে তা চেখে দেখার একটা ইচ্ছা হতেই পারে। কিন্তু এর উপকরণ শোনার পর কারও পক্ষে তা চেখে দেখা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন আছে।
চাপরা তৈরি হয় লাল পিঁপড়ে দিয়ে। প্রচুর লাল পিঁপড়ে শুকনো করে এই চাটনি তৈরি করা। সঙ্গে দেওয়া হয় ওই লাল পিঁপড়েদেরই ডিম। আর স্বাদ বাড়াতে মেশানো হয় আদার কুচি, কয়েকটি মশলা ও নুন।
তারপর এগুলি সব মেখে তৈরি হয় চাপরা। যা আদিবাসীদের মধ্যে দারুণ জনপ্রিয়। তাঁরা একটি বড় পাতাকে মুড়ে তাতে এই চাটনি নিয়ে চেটেপুটে খেয়ে থাকেন।
কিন্তু আদিবাসীরা বাদ দিয়ে আর কারও হাতে যদি এমন অগুনতি শুকনো লাল পিঁপড়ের এই চাটনি তুলে দেওয়া হয় তাহলে তা দেখেই ঘাবড়ে যেতে পারেন যে কেউ। খাওয়া তো দূরের কথা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…