Foodie

গরমকে হারাতে রইল বাড়িতেই এক স্পেশাল সরবত বানানোর সহজ কৌশল

গরমে তরল জাতীয় খাবারই সকলের পছন্দ। যে তালিকায় সবচেয়ে উপরে থাকে সরবত। রইল গরমকে হারাতে এক স্পেশাল সরবত বাড়িতেই বানিয়ে ফেলার সহজ কৌশল।

গরমে নাজেহাল অবস্থায় সরবত যেন জীবন ফিরিয়ে দেয়। গরমকে হারাতে নানা ধরনের সরবতের জুড়ি নেই। ভারতের উত্তর ও মধ্য অংশের রাজ্যগুলি তো বটেই এমনকি দেশজুড়েই ছাতুর সরবতের আলাদা কদর।

সারা বছরই ছাতুর সরবত পান করা যায়। তবে গরমকালে সেই ছাতুর সরবতকেই গরমের যম করে তোলা যায়। তারজন্য জানতে হবে বিশেষ কৌশল।

তবে তা এতটাই সহজ কৌশল যে যে কেউ বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অনায়াসে। যা লাগে তাও সহজলভ্য এবং সস্তা।

এই সরবত বানাতে ছাতু তো লাগেই, তার সঙ্গে লাগে ঠান্ডা জল, ২ চামচ পাতিলেবুর রস, অর্ধেক চামচ চাটু গরম করে তাতে নেড়ে নেওয়া জিরের গুঁড়ো, কুচো করা ২ চামচ পুদিনা পাতা, ২ চামচ গ্রেট করা কাঁচা আম, বিট নুন আর চাইলে সামান্য লঙ্কা কুচি।

এগুলি একসঙ্গে একটি বড় জগ বা বড় কোনও পাত্রে ঢেলে দিয়ে তারপর তা বেশ কিছুটা সময় ধরে গুলতে হবে। ছাতু এবং অন্য জিনিসগুলি সব ভাল করে গুলে গেলে সরবত তৈরি।

এবার সেই সরবত গ্লাসে ঢেলে তাতে কয়েকটি আইস কিউব ফেলে দিতে হবে। চাইলে আরও কিছু পুদিনা পাতার কুচো সরবতের উপর ছড়িয়ে দেওয়া যায়। দেখতে ভাল হবে। ব্যস তৈরি হয়ে যাবে ছাতুর এই স্পেশাল সরবত। যা গরম থেকে দ্রুত রেহাই দিতে সিদ্ধহস্ত।

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026