Foodie

রুটি তো খাচ্ছেন, রুটি গোল হয় কেন জানেন

রুটি তো আমরা সকলেই খাই। গোল গরম গরম রুটি অনেকেরই প্রিয়। কিন্তু সেই রুটি অন্য কোনও আকারের না হয়ে গোল হওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ।

আমজনতার দৈনন্দিন জীবনে প্রধান খাদ্য হিসাবে ভাত আর রুটিকেই ধরা হয়। অনেকে রুটিকে চাপাটিও বলে থাকেন। রুটি তরকারি বাংলা তো বটেই, সারা দেশের বিভিন্ন প্রান্তের এক বেলার পেট ভরা খাবার। যা স্বাস্থ্যকরও বটে।

গরম গোল রুটির সঙ্গে সুস্বাদু তরকারি হোক বা কোনও আমিষ পদ, সবই বেশ জমিয়ে উপভোগ করেন দেশের সাধারণ মানুষ। দরিদ্র থেকে ধনী, রুটি পাতে পড়বেই।

জ্ঞান হওয়ার পর থেকে সকলেই রুটি খান। আর তার আকার হয় গোল। কিন্তু কেন গোলই হয় রুটি? চৌকো বা তিনকোণা বা ষড়ভুজ বা অন্য কোনও রকমও তো হতে পারত! কেন হয়না? উত্তর কিন্তু রয়েছে। আর তা যথেষ্ট যুক্তিপূর্ণ।

প্রথমত, রুটি তৈরির সময় আটা যখন মাখা হয় তখন তা গোল করে মাখতেই সুবিধা বেশি। অন্য আকার দেওয়া কঠিন। গোল করে মাখলে তাতে জলকণাগুলি সঠিকভাবে সর্বত্র ছড়িয়ে পড়তে পারে। তাতে রুটির পুরো আটা সুন্দর করে মাখা হয়ে যায়।

এরপর তার লেচি করার সময় তাও গোল হলেই সুবিধা। অন্য কোনও আকার দিতে গেলে তার জন্য পরিশ্রম বেশি। যদি ধরে নেওয়া যায় যে কেউ সহজ পথের গোল না করে চৌকো বা অন্য কোনও আকার দেওয়ার চেষ্টা করলেন, তাতেও কিন্তু সমস্যা।

কারণ সেটি যখন সেঁকা হবে তখন আগুনে কোনও একটা অংশ বেশি ভাল সেঁকবে, অন্য অংশ অতটা ভাল হবেনা। কিন্তু রুটি গোল হলে তার পুরো অংশটাই একইরকম ভাবে সেঁকা হয়। তাতে রুটি খেতে ভাল হয়।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026