Feature

কালীঘাটের মন্দিরে মা সারদার সঙ্গে ঘটল অলৌকিক এক ঘটনা

মাকে দর্শন করে আসার সময় ভাবলুম, কোনও সধবাকে একটু সিঁদুর দি। এমন সময় দরজার কাছে দেখলুম একটি বউ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে।

ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী মা সারদামণি (১৮৫৩ – ১৯২০), তিনিও এসেছিলেন মহাতীর্থ কালীঘাটে কালীদর্শনে। শুধু দর্শনই নয়, অনন্ত জন্মের সুকৃতি আর তাঁর করুণাধারায় স্নাত সারদাদেবী স্পর্শও করেছিলেন মা কালীকে।

একবারের কথা। মন্দিরের গর্ভগৃহে শ্রীমা প্রথমে দর্শন করলেন। পরে পুজো দিলেন ভক্তিভরে। তারপর বেরিয়ে আসার সময় হঠাৎ মনে মনে ভাবলেন, কোনও সধবাকে পেলে মা কালীর প্রসাদি সিঁদুর পরিয়ে দেবেন তার সিঁথিতে। এ তো মায়েদের স্বভাবজাত ভাবনা। এমন ভাবনার পরেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। মহাসাধিকা মা সারদামণির কথায় –

‘মাকে দর্শন করে আসার সময় ভাবলুম, কোনও সধবাকে একটু সিঁদুর দি। এমন সময় দরজার কাছে দেখলুম একটি বউ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাঁর কপালে সিঁদুর দিতেই সে যেন শিউরে উঠল। আমি বললুম, ‘ও কি মা অমন করলে কেন? ব্যথা লেগেছে বুঝি?’ বউটি তখন কোনও কথা না বলে ঘোমটা তুলল। দেখি কপালে আরেকটি চোখ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলুম। কতক্ষণ পরে দেখলুম বউটি নেই।’

সহায়ক গ্রন্থ : সাধক কবি রামপ্রসাদ – যোগেন্দ্রনাথ গুপ্ত, ভারতের সাধক – শঙ্করনাথ রায়, দেবালয়ে দেবালয়ে শ্রীরামকৃষ্ণ – দেবব্রত বসু রায়, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস – সত্যচরণ মিত্র, কথামৃত – শ্রীম, শ্রীশ্রীসুবোধানন্দের জীবনী ও পত্র (শ্রীরামকৃষ্ণ মঠ, ঢাকা), বরানগর আলমবাজার মঠ – রমেশচন্দ্র ভট্টাচার্য, লীলাপ্রসঙ্গ, গুরুভাব, উত্তরার্ধ। এছাড়াও সাহায্য নিয়েছি আরও অসংখ্য গ্রন্থের। সব গ্রন্থ ও লেখকের নাম লেখা হল না। কৃতজ্ঞ লেখক ক্ষমাপ্রার্থী।

Sibsankar Bharati

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026