যোগ নগরী হৃষীকেশ, ফাইল ছবি
২১ জুন মানেই আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের এই প্রাচীন অভ্যাস এখন সারা বিশ্বে সমাদৃত। বিশ্বের মানুষ বুঝেছেন জীবনে চলার পথে যোগচর্চার অপরিসীম অবদান। বিশ্বকে ভারতের মহৎ দান যোগাভ্যাস। তাই ভারতেই যে বিশ্ব যোগচর্চার রাজধানী শহরটি থাকবে এটা বলাই বাহুল্য।
কিন্তু ভারতের তো সব প্রান্তেই যোগচর্চা হত। প্রাচীন গ্রন্থগুলিতেও যোগচর্চার উল্লেখ মেলে। তাহলে ভারতের কোন প্রান্তের কোন শহর আন্তর্জাতিক যোগচর্চার রাজধানী হয়ে উঠেছে? হিমালয়ের কোলে গঙ্গাতীরের শহরই হল বিশ্ব যোগাভ্যাসের রাজধানী।
এ শহরের নাম একডাকে সকলে চেনেন। তবে এ শহরের কথা বলার আগে এটা বলে নেওয়া দরকার কেন এই শহরকেই বিশ্ব যোগচর্চার রাজধানী বলা হয়।
হিমালয়ের কোলে অতি সুন্দর, নিশ্চিন্ত, কলরব থেকে অনেক দূরে থাকা এ শহরে রয়েছে অনেকগুলি যোগচর্চা কেন্দ্র যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিশ্বের নানা প্রান্ত থেকেও বহু মানুষ যোগচর্চা করতে ভিড় জমান।
যাঁরা যোগচর্চাকে জীবনের অঙ্গ করে তুলতে চান, তাঁরা এখানে এসে শিখে নেন সঠিকভাবে যোগচর্চার নিয়ম। এসব যোগচর্চা কেন্দ্রে শেখানো হয় সঠিকভাবে যোগচর্চার নিয়ম।
উপরি পাওনা হয় এখানকার শান্ত অপার প্রকৃতির কোলে পাহাড়ি পরিবেশে গঙ্গাতীরে যোগচর্চায় ডুবে যাওয়ার সুখ। উত্তরাখণ্ডের হৃষীকেশ শহরকেই বিশ্ব যোগচর্চার রাজধানী হিসাবে ধরে নেওয়া হয়। আধ্যাত্মিক গুরুত্বের দিক থেকেও পাহাড়ের কোলে এই হৃষীকেশ শহরের মাহাত্ম্য অপরিসীম।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…