Feature

মাকালীর নির্মাল্য মাথায় দিতেই থরথর করে কাঁপতে লাগলেন ভারতবরেণ্য মহাপুরুষ

মা কালীর নির্মাল্য মাথায় দিতেই প্রভুপাদের সর্বাঙ্গ কাঁপতে লাগল থরথর করে। সাবধানে বেরিয়ে এলেন মন্দিরের বাইরে।

দিনটা ১২৯৮ সনের (১৮৯১ সাল) ২৩ অগ্রহায়ণ। কালীঘাটে কালীদর্শনে গিয়েছিলেন ভারতবরেণ্য মহাপুরুষ প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী। সেদিন যাত্রীদের বেশ ভিড় ছিল মন্দিরে। পাণ্ডারা খুব আগ্রহ ও যত্নের সঙ্গে তাঁকে নিয়ে গেলেন গর্ভগৃহে। মালা ও ডালি দিয়ে পুজো দিলেন।

‘মা, মা’ বলে ডাকতে লাগলেন সজল নয়নে। তারপর মা কালীর নির্মাল্য মাথায় দিতেই প্রভুপাদের সর্বাঙ্গ কাঁপতে লাগল থরথর করে। সাবধানে বেরিয়ে এলেন মন্দিরের বাইরে। চলতে চলতে এক সময় সঙ্গীদের বললেন – ‘জগন্নাথের রূপের সঙ্গে, এই কালীর রূপের সাদৃশ্য আছে, মা’র কত দয়া! সকলকেই মা দয়া করছেন।’

সহায়ক গ্রন্থ : সাধক কবি রামপ্রসাদ – যোগেন্দ্রনাথ গুপ্ত, ভারতের সাধক – শঙ্করনাথ রায়, দেবালয়ে দেবালয়ে শ্রীরামকৃষ্ণ – দেবব্রত বসু রায়, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস – সত্যচরণ মিত্র, কথামৃত – শ্রীম, শ্রীশ্রীসুবোধানন্দের জীবনী ও পত্র (শ্রীরামকৃষ্ণ মঠ, ঢাকা), বরানগর আলমবাজার মঠ – রমেশচন্দ্র ভট্টাচার্য, লীলাপ্রসঙ্গ, গুরুভাব, উত্তরার্ধ। এছাড়াও সাহায্য নিয়েছি আরও অসংখ্য গ্রন্থের। সব গ্রন্থ ও লেখকের নাম লেখা হল না। কৃতজ্ঞ লেখক ক্ষমাপ্রার্থী। — শিবশংকর ভারতী

Sibsankar Bharati

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026