Lifestyle

মডেলের শরীর ছুঁতেই তরল স্প্রে হয়ে গেল অফ শোল্ডার পোশাক

তিনি যখন ব়্যাম্পে হাঁটছিলেন তখন কারও সাধ্য ছিলনা এটা বোঝার যে কিছুক্ষণ আগেও পোশাক বলে কিছু ছিলনা। ছিল কেবল তরল স্প্রে।

ফ্যাশন দুনিয়ায় প্যারিস ফ্যাশন উইকে কোনও ডিজাইনারের সৃষ্টি তুলে ধরা বা কোনও মডেলের ব়্যাম্পে হাঁটা এক পরম প্রাপ্তি হিসাবে বিবেচিত হয়। সেখানেই এক অন্য সৃষ্টিকে রূপ দিলেন মডেল বেলা হাদিদ।

বেলা হাদিদ প্রায় পোশাকহীন অবস্থায় এসে দাঁড়ান। পরনে ছিল এক টুকরো পোশাক। যা তাঁর নিম্নাঙ্গ ঢেকে রেখেছিল। স্তন নিজের হাত দিয়ে ঢেকে রেখেছিলেন বেলা।

২ জন পুরুষ বেলার দেহে স্প্রে ছড়াতে শুরু করেন। মাকড়সার জালের মত ঘন জালিকা তৈরি করে স্প্রে ছড়িয়ে পড়তে থাকে শরীর জুড়ে।

সাদা রংয়ের তরল ছড়িয়ে পড়তে থাকে বুকে, পেটে, কোমরে, উরুতে। স্তনও ঢাকা পড়ে যায় ওই তরলেই। এভাবে স্প্রে দিয়ে ভরিয়ে ফেলার পর ১৫ মিনিটের অপেক্ষা। তারপর এক মহিলা সেখানে হাজির হন। ততক্ষণে তরল স্প্রে জমাট বেঁধে কাপড়ের রূপ নিয়েছে।

একে বলা হচ্ছে ফ্যাবরিকান। এটি এক ধরনের তরল ফাইবার। পলিমার, বায়ো পলিমার এবং গ্রিনার সলভেন্টের মিশ্রণে তৈরি এই তরল ফাইবার ১৫ মিনিটে কাপড়ের চেহারা নেয়।

এবার ওই মহিলা এসে কিছুটা অংশ কেটে ফেলে দেন। তারপর কাঁধের কাছ থেকে পোশাকের অংশ নামিয়ে পোশাকটিকে অফ শোল্ডার রূপ দিয়ে দেন। যেন একটা কাপড়ের অংশকেই নামানো হল।

কে বলবে যে এটা ১৫ মিনিট আগেও তরল স্প্রে ছিল! পোশাক তৈরির পর সেটা পরেই ব়্যাম্পে হেঁটে যান মডেল বেলা হাদিদ। যা একটি ফ্যাশন প্যারেডের অংশ হলেও আদপে বিজ্ঞানের নতুন চমক।

News Desk

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026