Lifestyle

এই রেস্তোরাঁয় টয়লেটের জল পরিস্কার করে পান করতে দেওয়া হয়

পানীয় জলের টান যে ক্রমশ প্রকট হচ্ছে তা নানা রিপোর্ট থেকে কমবেশি অনেকের জানা। এরমধ্যেই একটি রেস্তোরাঁ টয়লেটের জল পরিস্কার করে অতিথিদের পান করতে দিচ্ছে।

টয়লেটে যে জল ব্যবহার হচ্ছে, ফ্লাশ করতে যে জল ব্যবহার হচ্ছে, যা সিঙ্কে বা বেসিনে ব্যবহার হচ্ছে, সেই জলকে পরিস্কার করে পানীয় জল হিসাবে অতিথিদের পান করতে দিচ্ছে একটি রেস্তোরাঁ।

এটি রেস্তোরাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নয়। কারণ রেস্তোরাঁটি সব জানিয়েই করছে। তারা এক অতি জটিল পদ্ধতির মধ্যে দিয়ে এই কার্যত নোংরা জলকে পান করার জলে রূপান্তরিত করছে।

৫টি স্তরে এই জল সাফ করা হচ্ছে। তারপর তা অতিথিদের পান করতে দেওয়া হচ্ছে। রেস্তোরাঁর তরফে এটাও নিশ্চিত করা হয় যে ওই জল পান করলে কোনও সমস্যা নেই। তা একশোভাগ পানযোগ্য। সেই অবস্থায় আনার পরই ওই জল অতিথিদের তারা পান করতে দিচ্ছে।

এই রেস্তোরাঁটি অবশ্য ভারতে নয়। এটি অবস্থিত বেলজিয়ামে। বেলজিয়ামের কুর্ন শহরের গাস্তাউ নামে এই রেস্তোরাঁটি বিশ্বজুড়ে খ্যাত হয়েছে তাদের এই টয়লেটের জলকে পানীয় জলে রূপান্তরিত করে রেস্তোরাঁয় খেতে আসা অতিথিদের পান করতে দেওয়ার জন্য। এ নিয়ে অতিথিদেরও কোনও আপত্তি তেমন থাকেনা। অন্যথা তাঁরা পানীয় জলের বোতল কিনেও খেতে পারেন।

এদিকে ওই রেস্তোরাঁর নিজস্ব বিয়ার তৈরির মেশিন রয়েছে। সেখানেও তারা ওই পরিশুদ্ধ করা টয়লেটের জলই ব্যবহার করে।

তবে এখন একটি রেস্তোরাঁ এই পথে হাঁটছে। আগামী দিনে এমন পরিস্থিতি কিন্তু একটি স্বাভাবিক অভ্যাসে পরিণত হতেই পারে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026