ফ্রেঞ্চ ফ্রাই, প্রতীকী ছবি
আম বঙ্গবাসীর কাছে যা আলু ভাজা তাই বিশ্ববাসীর কাছে ফ্রেঞ্চ ফ্রাই। আধুনিক জীবনে অনেক বড় ছোট রেস্তোরাঁয় ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় এই বাংলাতেও। মুচমুচে লম্বা লম্বা এই আলু ভাজা খেতে বেজায় সুস্বাদু। ফলে তার চাহিদাও বিশ্বজোড়া।
অনেকের বিশ্বাস এই বিশেষভাবে আলু ভাজা ফ্রান্সে তৈরি হয়েছিল বলে এর নাম ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু এর সঙ্গে ফ্রান্সের কোনও যোগ নেই। নাই এটা ফ্রান্সে তৈরি হয়েছিল।
এই খাবার তৈরি হয়েছিল বেলজিয়ামের একটি গ্রামে। এই গ্রামটির গা ঘেঁষে বয়ে গেছে মুজ নদী। এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। যা ছিল এই গ্রামের মানুষদের অন্যতম খাবার। তাঁরা মাছ ধরে তা ভেজে খেতে পছন্দ করতেন। কিন্তু সারাবছর তো মাছ পাওয়া যেত না।
কারণ সেখানে প্রবল ঠান্ডা পড়ে শীতকালে। আর সেই ঠান্ডায় নদীর জল যেত জমে। তখন আর গ্রামবাসীরা মাছ ধরতে পারতেন না। তাই তাঁরা একবার এক সময় শীতের সময় মাছের অভাব পূরণ করতে আলুকে বিশেষভাবে ভেজে খাওয়া শুরু করেন। জন্ম নেয় ফ্রেঞ্চ ফ্রাই।
তবে প্রশ্নটা থেকেই গেল। বেলজিয়ামেই যদি জন্ম তাহলে তার নাম ফ্রেঞ্চ ফ্রাই কেন? ওই গ্রামের মানুষ একে মোটেও ফ্রেঞ্চ ফ্রাই বলতেন না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন মার্কিন সৈন্যরা এখানে এই আলু ভাজার স্বাদ জানতে পারেন, সে সময় বেলজিয়ামের ওই অংশে কথ্য ভাষা ছিল ফ্রেঞ্চ বা ফরাসী।
যেহেতু সেখানকার মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলতেন তাই মার্কিন সৈন্যরা এই আলু ভাজার নাম দিয়ে দেন ফ্রেঞ্চ ফ্রাই। সেই থেকেই বেলজিয়ামের গ্রামে জন্ম নেওয়া এই আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই নামে বিখ্যাত হয়ে যায়।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…