নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে সম্বর্ধনা, ছবি - আইএএনএস
বাংলাদেশ নির্বাচনের দিকে নজর ছিল ভারতের। সেই সঙ্গে গোটা বিশ্বের। তার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় বাংলাদেশের ১৩ তম সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি।
২৯৭ আসনের বাংলাদেশে ২১২টি আসন জিতে নেয় বিএনপি এবং তার সহযোগী দলগুলি। যারমধ্যে বিএনপি একাই জিতেছে ২০৯টি আসন। সহযোগী ৩ দল ১টি করে আসনে জয়ী হয়েছে। যার মধ্যে রয়েছে গণ সংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং বিজেপি।
বাংলাদেশ নির্বাচনে বিজেপি ১টি আসনে জয়ী হয়েছে কথাটা ভারতের সকলেরই কানে লাগে। কিছুটা কৌতূহলও তৈরি করে। তবে বিষয়টি পরিস্কার হতে সময় নেয়নি।
বিজেপি শব্দটা কানে লাগলেও তার পুরো কথাটা সব পরিস্কার করে দেয়। তাই সকলে যা ভাবছিলেন তা একেবারেই নয়। বাংলাদেশ নির্বাচনে যে বিজেপি ১টি আসন পেয়েছে সে দলটি হল বাংলাদেশ জাতীয় পার্টি।
ভোলা ১ আসন থেকে বিজেপি-র রেহমান পার্থ জয়ী হন। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে সামনে এসেছে জামাত। তারা ৬৮টি আসনে জয়ী হয়েছে।
এদিকে বাংলাদেশের নির্বাচনকে প্রতারণা প্রহসনের নির্বাচন বলে কটাক্ষ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগ প্রধান হাসিনা এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হিসাবে ব্যাখ্যা করেছেন। বিপুল জয়ের পর তারেক রহমানের নেতৃত্বে সেখানে সরকার গড়তে চলেছে বিএনপি। নানা দেশ থেকে এসেছে শুভেচ্ছাবার্তা।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…