World

স্ত্রী ছেড়ে চলে গেছেন, দুঃখ ভুলতে ৪০ কেজি দুধ নিয়ে এলেন স্বামী

স্ত্রী তাঁর সঙ্গ ছেড়েছেন। সেই দুঃখ তিনি সহ্য করতে পারছিলেননা। তাই ৪০ কেজি দুধ কিনে আনেন এক ব্যক্তি। দুঃখ ভুলতে সেই দুধ ব্যবহারও হল।

তাঁদের প্রেম একদম কৈশোরের। ভালবাসা করে বিয়েও করেন তাঁরা। কম বয়সেই বিয়ে। তারপর সংসার। শুরুটা বেশ কাটছিল ২ জনের। কিন্তু সময়ের সঙ্গে বিয়ে যত পুরনো হতে থাকল ততই ২ জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকল।

যদিও ওই ব্যক্তি জানিয়েছেন তিনি তাঁর স্ত্রীকে এখনও একইরকম ভালবাসেন। কিন্তু তাঁর স্ত্রী তাঁর সঙ্গে থাকতে চাননি। তিনিই বিবাহবিচ্ছেদ করেন। তারপর বাড়ি থেকে চলে যান।

বাংলাদেশের নাটোরের নলডাঙায় মাধনগর বাজার এলাকায় শাকিল মণ্ডলের বাড়ি। আঙুরি নামে এক তরুণীকে ১৪ বছর আগে ভালবেসে বিয়ে করে এই বাড়িতেই দাম্পত্যজীবন কাটিয়েছেন তাঁরা।

সম্প্রতি সেই বিবাহিত জীবনে ইতি টেনে স্বামীকে তালাক দিয়ে ঘর ছেড়েছেন স্ত্রী। কিন্তু স্ত্রীর বিরহ স্বামীর সহ্য হচ্ছেনা। শাকিল মণ্ডল তাই দুঃখ ভুলতে কিনে আনেন ৪০ কেজি দুধ।

দুঃখ ভোলার সঙ্গে ৪০ কেজি দুধের সম্পর্ক কি! এটা মনে হতেই পারে। কিন্তু সম্পর্ক আছে। শাকিল মণ্ডল ওই দুধ ঢেলেছেন তাঁর শরীরে। তিনি ওই ৪০ কেজি দুধ দিয়ে স্নান করেছেন। যাতে তিনি স্ত্রীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলতে পারেন।

যাঁদের এখনও বিয়ে হয়নি তাঁদের বিয়ের আগে যাঁকে বিয়ে করছেন তাঁকে নয়, মেয়ের মাকে ভাল করে চিনে জেনে তারপর বিয়ে করার পথে পা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ৩২ বছরের শাকিল।

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026