বজ্রপাত, প্রতীকী ছবি
আনন্দের যাত্রা মাঝপথেই থেমে গেল আতঙ্ক আর চোখের জলে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশের বুক চিরে নেমে আসছে বিদ্যুতের ঝলকানি। কিন্তু বিয়ে তো এদিনই।
নিমন্ত্রণও ওইদিনই রক্ষা করতে হবে। বরযাত্রীরা তাই বৃষ্টির মধ্যেই সেজেগুজে চেপে বসেছিলেন নৌকায়। নদী পার করে তবে কনের বাড়ি।
নৌকায় নদী পার ছাড়া গতি নেই। নৌকা তখনও ছাড়েনি। পাড়েই দড়ি দিয়ে বাঁধা ছিল। সকলে উঠে বসার পর নৌকা তখন ছাড়ার উপক্রম করছে। আর ঠিক তখনই এক তীব্র বজ্রনাদ।
এক চারিদিক আলো করা বজ্র ঝলকানি নেমে এল নৌকার ওপর। মুহুর্তে সেই তীব্র বিদ্যুতে ঝলসে গেলেন ১৭ জন।
তাঁদের বাঁচানোর মত সময়টুকুও পাওয়া যায়নি। নৌকাতেই মৃত্যু হয় তাঁদের। বিয়েবাড়ির আনন্দে মাতোয়ারা মানুষগুলো নিমেষে শেষ হয়ে গেলেন।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশে পদ্মা নদীর ওপর। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাশ দিয়ে বয়ে গেলেছ পদ্মা। বর্ষার পদ্মা পার করেই ওপারে যেতে হত এঁদের নিমন্ত্রণ রক্ষা করতে।
সময় চলে যাচ্ছে দেখে বৃষ্টির মধ্যেই নৌকায় চড়ে বসেন তাঁরা। ১৭ জন ঘটনাস্থলেই মারা গেলেও ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আবহাওয়ার পরিবর্তনের কারণে ভারতের মত বাংলাদেশেও বজ্রপাতের পরিমাণ অনেকটা বেড়েছে। যা কেড়ে নিচ্ছে বহু প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…