Lifestyle

বগলের ঘামে ভেজা আপেলের টুকরো খেতে পারলেই শুরু হত প্রেমপর্ব

তারুণ্যে প্রেম এক অমোঘ আকর্ষণ। তরুণ তরুণীদের মধ্যে চলে মন দেয়া নেয়ার পালা। কিন্তু কোনও মেয়ের সঙ্গে প্রেম করতে এমনটাও করতে হবে তা কে ভেবেছিলেন!

তরুণ তরুণী নিজেদের মধ্যে প্রেমে পড়তেই পারেন। এটা চিরন্তন। এজন্য কোনও শর্ত লাগেনা। কোনও চুক্তি কাজ করেনা। কিন্তু এমনও একটা সময় ছিল এই বিশ্বের একটি কোণায় তরুণীর মন পেতে হলে ছেলেটিকে ওই মেয়েটির বগলের ঘামে ভেজা আপেলের টুকরো মুখে পুরে চিবোতে হত। সেই আপেল খেতে পারলে তবেই ওই তরুণীকে তিনি প্রেমিকা হিসাবে অর্জন করতে পারতেন। নচেৎ নয়।

খুব বেশিদিন আগের কথা নয়। উনবিংশ শতাব্দীতে অস্ট্রিয়ার বিভিন্ন গ্রামে এই প্রথার প্রচলন ছিল। গ্রামগুলিতে তরুণ ও তরুণীদের এক জায়গায় করে একটি নাচের আয়োজন করা হত। সেখানে নাচ শুরু হত।

নাচতেন তরুণীরা। তবে সঙ্গে থাকত আপেলের টুকরো। একটা আপেলের টুকরো তাঁরা নিয়ে তাঁদের বগলের তলায় রেখে দিতেন। তারপর নাচতে শুরু করতেন।

যে বাজনার সঙ্গে নাচটা চলত তা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হত। নিয়ম ছিল বাজনা বন্ধ হলে নাচ থামিয়ে সেখানে হাজির তরুণদের মধ্যে থেকে এক তরুণকে বেছে নিতেন এক তরুণী।

তরুণী কোনও তরুণকে পছন্দ করলে এবং ওই তরুণেরও ওই তরুণীকে পছন্দ হলেই কিন্তু প্রেমপর্ব শুরু করা যেত না। যদি ২ জনেরই ২ জনকে ভাল লাগে তখন ওই তরুণী নাচের পর ঘামে ভেজা বগল থেকে ওই আপেলের টুকরো বার করে ছেলেটিকে খেতে দিতেন।

যদি তিনি ওই ঘামে ভেজা আপেলের টুকরো খেতে পারতেন তবেই তাঁরা প্রেম করার অধিকার পেতেন ওই গ্রামে, ওই সমাজে। এ রীতি বহুদিন পর্যন্ত অস্ট্রিয়ার বিভিন্ন গ্রামে প্রচলিত ছিল।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026