Sports

বিশ্বের ১ নম্বরকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ক্যারোলিন ওজিনিয়াকির

বিশ্বের ১ নম্বর টেনিস তারকাকে হারিয়ে সেরার শিরোপা দখল করলেন ২ নম্বর। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস বিজয়িনীর শিরোপা উঠল ক্যারোলিনের মাথায়। প্রথম কোনও ড্যানিশ তারকা হিসেবে এই খেতাব অর্জন করলেন ২৭ বছরের ওজিনিয়াকি।

শনিবার সিমোনা হালেপের সঙ্গে টেনিস কোর্টে ঝড় তোলেন ক্যারোলিন। এদিন ২ জনের সামনেই ছিল গ্র্যান্ড স্ল্যাম জয়ের মস্ত সুযোগ। কোর্টে নেমে সেই সুযোগ তাই হেলায় হারাতে দেখা যায়নি কাউকেই। খেলা যত এগিয়েছে, পয়েন্টের বিচারে একে অপরকে টক্কর দিতে কম যাননি ক্যারোলিন ও সিমোনা। তাপমাত্রার পারদ বাড়ার সাথে সাথে বেড়েছে যুযুধান ২ টেনিস তারকার লড়াইয়ের তাপমানও। তবে ৭-৬, ৩-৬, ৬-৪ ফলে শেষ হাসিটা হাসেন ক্যারোলিন।

৯ বছর আগে গ্র্যান্ড স্ল্যাম-এর দোরগোড়ায় পৌঁছেও হতাশ হতে হয়েছিল ওজিনিয়াকিকে। এর আগে ২-২ বার গ্র্যান্ড স্ল্যাম-এর কাছাকাছি পৌঁছেও তা অধরা থেকে গিয়েছিল সিমোনার কাছেও। তাই নিজের সেরাটুকু দিয়ে লড়ে যাচ্ছিলেন আক্রমণাত্মক সিমোনা। তবে তাঁর সেই মেজাজ কার্যত ধসে পড়ে ক্যারোলিনের দুর্দান্ত রক্ষণাত্মক মেজাজের সামনে। রড লেভার এরিনায় দাঁড়িয়ে ২০১৮-য় প্রথম গ্র্যান্ড স্ল্যাম ছোঁয়ার স্বপ্নপূরণ হয়েছে তাঁর। শনিবার কার্যত সেই খুশিতেই আবেগপ্রবণ হয়ে উঠতে দেখা যায় ওজিনিয়াকিকে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026