Lifestyle

এগুলো বেশি খেলে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন, সতর্ক করল গবেষণা

সুস্বাদু খাবার মন ভাল করতে পারে, কিন্তু তা যে শরীরের পক্ষেও ভাল এমনটা নাও হতে পারে। আর যদি তা তাড়াতাড়ি বুড়ো করে দেয় তাহলে তো ভাবতেই হবে।

বুড়ো হতে কি কারও ভাল লাগে! যতদিন শরীরটাকে তরতাজা করে রাখা যায় ততদিনই তো ভাল! সাধ করে বুড়ো হওয়া দূরে থাক বরং দ্রুত বার্ধক্য যাতে শরীরকে গ্রাস না করতে পারে সেজন্য নানা প্রসাধনী, শরীরচর্চা, খাদ্যাভ্যাসে মন দেন অনেকে।

কিন্তু কিছু খাবার রয়েছে যা খেতে ভাল। মন ভাল করে দেয়। কিন্তু খেলে বিপদ রয়েছে। এগুলি স্থূলতা বৃদ্ধি সহ অন্য নানা সমস্যা তৈরি করে শরীরে। একথা আগেই জানা ছিল। এখন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা আরও একটি সমস্যার বিষয়ে সতর্ক করলেন।

এইসব খাবার খুব দ্রুত বুড়ো করে দিতে পারে মানুষকে। অর্থাৎ এই খাবার দ্রুত শরীরে বার্ধক্য টেনে আনে। এখন প্রশ্ন হল কোন কোন খাবার এই ভয়ংকর কাণ্ড ঘটাতে পারে?

গবেষকদের দাবি, আলট্রা প্রসেসড ফুড যেমন চিপস, সসেজ, বিস্কুট, বার্গার, সফট ড্রিংকস, ইনস্ট্যান্ট নুডলসের মত খাবারগুলি কিন্তু মানুষকে খুব দ্রুত বুড়ো করে দিতে পারে।

যাঁরা কম বয়স থেকেই স্বাস্থ্যকর খাবারকে জীবনের অঙ্গ করে ফেলেন তাঁদের শরীরে বার্ধক্যের চিহ্ন অনেক দেরিতে ধরা পড়ে। অনেকটা বয়সে গিয়ে পৌঁছে বার্ধক্য গ্রাস করতে পারে।

২০ থেকে ৭৯ বছর বয়সী ১৬ হাজার ৫৫ জন ব্যক্তিকে পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকেরা। তাঁদের মতে, যত বেশি আলট্রা প্রসেসড ফুড শরীরে প্রবেশ করবে, বার্ধক্য তত দ্রুত শরীরকে কাবু করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026