Lifestyle

প্রেম অন্ধ হয় একথা সকলেই শুনেছেন, কেন হয় এবার জানা গেল

মানুষ প্রেমে পড়লে আর কিছুই তাঁর মাথায় আসেনা। প্রেম অন্ধ হয়। কিন্তু কেন প্রেম অন্ধ হয় সেটা এতদিন পর জানা গেল।

নারী পুরুষ একে অপরের প্রেমে পড়েন, এ নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। আর কথায় বলে প্রেম অন্ধ হয়। সে কিছু দেখে না। শুধুমাত্র ভালবাসাকে গুরুত্ব দেয়, সম্মান করে। কিন্তু প্রেম অন্ধ হয় কেন? কেন মানুষ প্রেমে পড়লে আর কিছু ভেবে দেখার অবকাশ রাখেন না?

কেন অন্ধের মত কেবল ভালবাসায় গুরুত্ব দেন? আর সবকিছুর ওপরে প্রেমকে গুরুত্ব দেওয়াটা জানা থাকলেও এবার বিজ্ঞানীরা এর কারণও বার করে ফেললেন।

প্রেমে পড়লে তথাকথিত হ্যাপি হরমোন বা খুশির হরমোন দেহে বার হতে থাকে। হ্যাপি হরমোন বলে পরিচিত হলেও তার নাম অক্সিটোসিন। এই অক্সিটোসিন নিঃসৃত হতে শুরু করলে মানুষ ভালবাসার ভাল লাগা বা ইউফোরিয়া অনুভব করতে শুরু করেন।

১ হাজার ৫৫৬ জন তরুণ তরুণী, যাঁরা প্রেমে পড়েছেন, তাঁদের নিয়ে একটি গবেষণা করে বিজ্ঞানীরা এই অন্ধ প্রেমের কারণ খুঁজে বার করেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অক্সিটোসিন হরমোন রোমান্টিক প্রেমে আরও বেশি করে জাগ্রত হয়।

এই প্রেম আদপে মানুষ যখন বনমানুষ থেকে মানুষে রূপান্তরিত হয় সেই সময় থেকেই চলে আসছে। যখন মানুষ প্রেমে পড়ে তখন মস্তিষ্ক একটু অন্যভাবে কাজ করতে শুরু করে।

তখন এই প্রেমের টানকে মস্তিষ্ক আর সব কিছুর ওপরে রেখে সেটিকেই মস্তিষ্কের মধ্যবিন্দু করে তোলে। যাকে কেন্দ্র করে বাকি সব ঘুরতে পারে। কিন্তু বাকি কিছুই প্রেমের আগে থাকবেনা।

এ থেকেই কার্যত মানুষ প্রেমে অন্ধ হয়ে পড়েন বলে মনে করছেন বিজ্ঞানীরা। যা বহু বহু কাল ধরে চলে আসায় মানব মস্তিষ্কে একটা স্থায়ী জায়গা করে নিতে পেরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026