World

নিজের প্রস্রাব পান করেন এক মহিলা, সেটাই ত্বকে মাখেন, চুলে দেন, গার্গলও করেন

এক মহিলার দাবি তিনি তাঁর প্রস্রাব পান করেন। যতটা পান করার করেন। বাকিটা রেখে দেন। সেটা মাথায় মাখেন। চামড়ায় মাখেন। তাঁর দাবি শুনে হতবাক দুনিয়া।

তিনি নাকি নিজের প্রস্রাব পান করেন। তাও নিয়মিত। এমনই দাবি করেছেন এক ৪৪ বছরের মহিলা। যিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। তাঁর দাবি, তিনি তাঁর মূত্র পান করে ভাল আছেন। তাঁর কাছে এটা ইউরিন থেরাপি।

তিনি যতটা মূত্র পান করার করেন। বাকি যে মূত্র থেকে যায় তা একটি জারে ভরে রেখে দেন। সেটাই তাঁর চুলের জেল্লা ফেরাতে কাজে লাগান। ত্বকের উজ্জ্বল ভাব ধরে রাখতে ত্বকে মাখেন। এমনকি তিনি তাঁর প্রস্রাব দিয়ে গার্গলও করেন।

দাঁত মাজার জন্য জলের বদলে নিজের মূত্র ব্যবহার করেন। আর এ সবই করেন ভাল থাকার জন্য। শরীরকে সুস্থ রাখার জন্য। অন্তত ওই মহিলা এমনই দাবি করেছেন। যা জানার পর কার্যত হতবাক হয়ে গেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ।

ওই মহিলার দাবি, নিজের মূত্র কাজে লাগিয়ে তিনি সুন্দর ত্বক আর চুল পেয়েছেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা লুসি প্রতিদিনই তাজা মূত্র পান করে থাকেন। এমনই দাবি তাঁর। ওই মহিলার দাবি ঘিরে চর্চাও শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে, সত্যিই কি এমন করলে উপকার পাওয়া যায়? যদিও ওই মহিলা তাঁর মূত্র পানের কথা বললেও এর উপকারিতা নিয়ে বিশেষজ্ঞেরা একেবারেই কোনও বক্তব্য পেশ করেননি। বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন বিশ্ববাসী। এটা ওই মহিলার ব্যক্তিগত বিশ্বাস বলেই মনে করা হচ্ছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026