World

রেস্তোরাঁয় খেয়ে খাবারের দাম না দিতে আশ্চর্য কাণ্ড করল এক পরিবার

৬ জনের পরিবার রেস্তোরাঁয় ঢুকে খাবার খায়। এরমধ্যে দামি ডিশও ছিল। খাওয়ার পর খাবারের দাম মেটানো এড়াতে এক আশ্চর্য কাণ্ড ঘটাল তারা।

একটি রেস্তোরাঁয় ৬ জনের এক পরিবার খেতে ঢুকেছিল। খাওয়াদাওয়া করে তারা। একটি দামি পদও সেই খাবারের তালিকায় ছিল। সব মিলিয়ে মোটা টাকার বিলও হয়। যখন বিল মেটানোর প্রশ্ন আসে তখন পরিবারের সদস্যরা বেঁকে বসেন সেই বিল মেটাতে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ কারণ জানতে চাইলে তাঁরা জানান তাঁদের খাবারে তাঁরা চুল পেয়েছেন। খাবারে চুল থাকবে কেন? তাঁরা জানান তাঁরা খাবারের দাম দেবেন না। বিষয়টি নিয়ে তাঁরা বেশ উত্তপ্ত হয়েও ওঠেন।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ আসে। কিন্তু চুল খাবারে এল কোথা থেকে তার সদুত্তর রেস্তোরাঁও দিতে পারেনি। তাদের তখন হাতে সিসিটিভি ফুটেজটাও ছিলনা। ফলে পুলিশ কিছু করতে পারেনি। ওই ৬ জনের পরিবারও কেবল পানীয়ের দাম মিটিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়।

পরে যখন সিসিটিভি ফুটেজ তাদের হাতে আসে তখন রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে সব পরিস্কার হয়ে যায়। ওই ফুটেজে দেখা যায় ওই পরিবারের এক সদস্য খেতে খেতে আচমকা তাঁর বগল থেকে চুল ছিঁড়ে খাবারে ফেলে দেন। তারপর সেই খাবারে চুল আছে বলে দাবি করেন।

এই সিসিটিভি ফুটেজ সামনে এনেছে ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার সিডনির একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটেছে। মেট্রো সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। ওই পরিবার এবং যে ব্যক্তি বগলের চুল ছিঁড়ে খাবারে মেশান তাঁর পরিচয় সকলের সামনে প্রকাশের দাবি তুলেছেন অনেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *