National

কেজরিওয়ালের ইস্তফার দাবিতে দিল্লিতে বিজেপির বিক্ষোভ, জলকামান

দুর্নীতির অভিযোগে শেষ কয়েকদিন বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একসময় যিনি কেজরিকে গুরু মেনে আম আদমি পার্টিতে নাম লিখিয়ে ছিলেন, সেই কপিল মিশ্রর আনা দুর্নীতির অভিযোগকে সামনে রেখে ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিল্লি। দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফা দাবি করে সুর চড়ায় কংগ্রেস। এবার সেই সুর আরও চড়া করল বিজেপি। এদিন কেজরিওয়ালের ইস্তফা চেয়ে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির হাজারখানেক কর্মী সমর্থক। তাঁদের ঠেকাতে প্রশাসনকে জলকামান ব্যবহার করতে হয়। অবিলম্বে ইস্তফা না দিলে আন্দোলনের মাত্রা আরও চড়বে বলেই হুঁশিয়ারি দিয়েছে দিল্লি বিজেপি। এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় মন্ত্রিসভার মন্ত্রী কপিল মিশ্রকে দল থেকে সাসপেন্ড করেছে আপ। আপের দাবি, এটা বিজেপির খেলা। দিল্লির মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে কপিল মিশ্রকে ব্যবহার করছে বিজেপি। এদিকে সাসপেন্ড হওয়ার পর কপিল মিশ্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন ক্ষমতা থাকলে আপ তাঁকে দল থেকে তাড়িয়ে দেখাক। কেজরিওয়ালকে দিল্লির যে কোনও কেন্দ্র থেকে ভোটে হারানোরও হুংকার দিয়েছেন কপিল। চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন সাহস থাকলে অরবিন্দ তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে দেখান। আপ সরকারের দুর্নীতির কথা তিনি সিবিআইকে খুলে বলবেন বলেও হুমকি দিয়েছেন কপিল মিশ্র।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026