National

দিনে ১ লক্ষ সংক্রমণের জন্য তৈরি থাকছে রাজধানী

ওমিক্রন এখন বাড়ছে। প্রতিদিনই নতুন করে ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলছে। ইতিমধ্যেই অনেক রাজ্যে প্রস্তুতিও তুঙ্গে উঠেছে। দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি মাথায় রেখেই চলছে প্রস্তুতি।

ভারতে ওমিক্রন সংক্রমণ এখনও গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছয়নি। তবে হতে যে পারে সেকথা মেনে নিচ্ছেন অনেক বিশেষজ্ঞই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও আশঙ্কা প্রকাশ করেছে যে ওমিক্রন ছড়াতে শুরু করলে দিনে ১৪ লক্ষ সংক্রমিতের খোঁজ মিলতে পারে ভারতে।

এদিকে দিল্লিতে এখনই ক্রমে বাড়ছে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা। দিল্লিতে বর্ষশেষের যাবতীয় উৎসবও বাতিল করা হয়েছে। এদিন আরও এক ধাপ এগিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন তাঁর সরকার কেবল দিল্লিতেই দিনে ১ লক্ষ ওমিক্রন সংক্রমণের জন্য তৈরি থাকছে। অর্থাৎ ওমিক্রন মোকাবিলায় দিল্লি সরকার দিনে ১ লক্ষ সংক্রমিতের ধাক্কা সামাল দেওয়ার জন্য নিজেদের তৈরি রাখছে।

ফাইল : ব্রিগেডের সভামঞ্চে অরবিন্দ কেজরিওয়ালের বক্তৃতা, ছবি – আইএএনএস

করোনার দ্বিতীয় ঢেউতে দেশজুড়েই অক্সিজেনের হাহাকার দেখেছেন মানুষজন। তাই ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে আগেভাগেই অক্সিজেন তৈরি রাখছে দিল্লি। ১৫টি অক্সিজেন ট্যাঙ্কার তৈরি রাখছে দিল্লির আপ সরকার।

দিল্লিতে করোনা গত কয়েক মাসে অনেকটা কমে যাওয়ায় স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। কিন্তু এবার ফের বাড়ছে দিল্লিতে করোনা সংক্রমণ। ১২৫ জন গত একদিনে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে একটা বড় অংশ ওমিক্রন সংক্রমিত।

প্রসঙ্গত ভারত জুড়েই কিন্তু ওমিক্রন চিন্তা ক্রমশ বাড়ছে। উদ্বেগের বিষয় হল ভারতে ওমিক্রন সংক্রমণ যদি বাড়ে তাহলে ফের ক্রমশ স্বাভাবিক হয়ে আসা পরিস্থিতি বদলে লকডাউন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যা নতুন করে দেশের অর্থনীতি ও মানুষের রোজগারে বড় ধাক্কা হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026