National

সামনে এল অরবিন্দ কেজরিওয়ালের করোনা পরীক্ষার ফল

জ্বর, সর্দি থাকায় নিজেই গত সোমবার সেলফ আইসোলেশনে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর করোনা পরীক্ষার ফল সামনে এল।

নয়াদিল্লি : হাল্কা জ্বর। গলায় ব্যথা। সঙ্গে কাশি। সবকটি করোনার উপসর্গ। যদিও করোনা কিনা তা স্পষ্ট ছিলনা। কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেলফ আইসোলেশনে চলে যান গত সোমবার। গত রবিবার থেকেই জ্বর হয়েছিল আপ সুপ্রিমোর। অরবিন্দ কেজরিওয়ালের উপসর্গ ধরা পড়ার পর তাঁর করোনা পরীক্ষা নিশ্চিত হয়। যা মঙ্গলবার সকালে করা হয়।

মঙ্গলবার সকালে কেজরিওয়ালের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। তারপর কার্যত অপেক্ষা ছিল পরীক্ষার ফল কী বার হয় সেদিকে। গোটা দেশের মিডিয়াও তাকিয়েছিল ফলের দিকে। এই কাশি, জ্বর, গলা ব্যথা করোনা, নাকি এটা সাধারণ সর্দি, কাশি, জ্বর, এটাই ছিল জানার। অবশেষে সেই রিপোর্ট স্বস্তি দিল কেজরিওয়ালকে। জানা গেছে, কেজরিওয়ালের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

জ্বর, কাশির সমস্যা গত রবিবার থেকেই দেখা দেয়। তারপরই অরবিন্দ কেজরিওয়ালের সব বৈঠক বাতিল করা হয়। দিল্লির করোনা পরিস্থিতি মোটেও খুব একটা ভাল নয়। দিল্লিতে এখনও ২৯ হাজার ৯৪৩ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। দিল্লি জুড়ে আনলক-১-এ সব খোলার যেন ধুম পড়েছে। এই অবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রীর করোনা উপসর্গ নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026