National

দিল্লি জিতে হনুমানজিকে ধন্যবাদ জানালেন অরবিন্দ

দিল্লির মানুষ তাঁকে উজাড় করে ভোট দিয়েছেন। তৃতীয়বারের জন্য দিল্লির শাসনভার আসছে অরবিন্দ কেজরিওয়ালের হাতে। জয় নিশ্চিত হওয়ার পর সস্ত্রীক এদিন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁর কর্মী সমর্থকদের সামনে আসেন। জয়ের জন্য সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। ভোটের আগে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন সেই হনুমানজিকে জয়ের জন্য ধন্যবাদ জানান তিনি। বলেন, মঙ্গলবার হনুমানজি-র বার। এই দিনে তাঁর জয় হনুমানজির আশির্বাদ। এদিন কেজরিওয়ালের মুখে শোনা যায় ভারতমাতা কি জয় ধ্বনি।

দিল্লির মানুষ যে তাঁকে তাঁদের ছেলে মনে করে ভোট দিয়েছেন তার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানান কেজরিওয়াল। তাঁর মুখে উঠে আসে উন্নয়নের বার্তা। তিনি বলেন, এখন একটা নতুন রাজনীতির সূত্রপাত হয়েছে। উন্নয়নের রাজনীতি। আর তাকেই ভোট দিয়েছেন মানুষ। তিনি বলেন আগামী ৫ বছরও দিল্লির উন্নয়নেই কাজ করতে চান তিনি।

কেজরিওয়ালের পাশে তখন ছিলেন তাঁর স্ত্রী। হাসিমুখে স্বামীর বক্তব্যে করতালি দিয়েছেন তিনি। শেষে কেজরিওয়াল তাঁর পরিবারকেও তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। সকলকে বলেন এদিন তাঁর স্ত্রীর জন্মদিন। তিনি বাড়িতে কেক খেয়ে এসেছেন। সকলকে তিনি কেক খাওয়াবেন বলেও জানান। পাশে দাঁড়ানো সুনিতা কেজরিওয়ালও সকলের দিকে হাত জোড় করে প্রণাম করে ধন্যবাদ জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026