ফাইল : অরবিন্দ কেজরিওয়াল, ছবি - আইএএনএস
তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তৃতীয় বারের জন্য। তাঁর দল বিজেপিকে উড়িয়ে দিয়ে ফের ফিরছে ক্ষমতায়। অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালের জন্য এটা এক বিশাল আনন্দের মুহুর্ত। কার্যত তাঁর ক্যারিশ্মাতেই আপ-এর এই জয়জয়কার। দিল্লিতে দুপুর পর্যন্ত তাঁর দল ৫৭টি আসনে এগিয়ে। তিনি নিজেও জিতছেন। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের জন্য ১১ ফেব্রুয়ারি দিনটি বড়ই আনন্দের। না হওয়ারও কিছু নেই। তিনিই আপ নেতা। আর তাঁর দল ফিরছে দিল্লির ক্ষমতায়।
এই আনন্দের সঙ্গে একই দিনে আরও এক উৎসব অরবিন্দের বাড়িতে। একটা জয়ের উৎসব। অন্যটা তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের জন্মদিনও মঙ্গলবার। স্ত্রীর জন্মদিনের দিনই জীবনের একটা অন্যতম সুখের খবর তাঁর এবং তাঁর দলের জয়। এমনই এক মনে রাখার মত জোড়া আনন্দের দিনে কার্যত সুখের সাগরে অরবিন্দ।
অরবিন্দ কেজওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও কিন্তু এই জয়ের ভাগীদার। কারণ স্বামীর সঙ্গে তাল মিলিয়ে তিনি প্রচার করেছেন আপ-এর হয়ে। পরিশ্রম করেছেন স্বামীর দলকে ক্ষমতায় ফেরানোর জন্য। এদিন তিনি ৫৪ বছর পূর্ণ করলেন। এই আনন্দের মুহুর্তে তাঁকে জন্মদিনের সেরা উপহারটা দিলেন দিল্লিবাসী। আপ-এর জয় দিয়েই পালিত হল তাঁর জন্মদিনটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…