National

ক্ষমা করলেন জেটলি, হাইকোর্টে বন্ধ হল মানহানির মামলা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অর্থমন্ত্রী অরুণ জেটলির করা ফৌজদারি মানহানির মামলা বন্ধ করল দিল্লি দিল্লি হাইকোর্ট। গত সোমবার কেজরিওয়াল লিখিতভাবে ক্ষমা চান অরুণ জেটলির কাছে। জেটলি সেই ক্ষমাপ্রার্থনা স্বীকারও করেন। তারপরই জেটলি ও কেজরিওয়াল হাইকোর্টের কাছে মামলা মিটিয়ে নেওয়ার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার মামলা বন্ধ করে দিল হাইকোর্ট।

ইদানিং দেখা যাচ্ছিল তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হলেই সব অভিযোগ ফিরিয়ে নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই ধারাবাহিকতা ধরে রেখে গত সোমবার দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে লিখিতভাবে ক্ষমা চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো অবশ্য ক্ষমা চেয়েই চলেছেন। এর আগে কংগ্রেস নেতা কপিল সিব্বল ও কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর পাল্টা তাঁরাও কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তারপরই কেজরিওয়াল তাঁদের কাছে ক্ষমা চেয়ে অভিযোগ প্রত্যাহার করেন। তাঁরাও মামলা তুলে নেন।

একই ঘটনা এবার ঘটল অরুণ জেটলির সঙ্গে। একসময়ে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন অরুণ জেটলি। সে সময়ে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেন কেজরিওয়াল সহ আরও ৫ আপ নেতা। দিল্লি হাইকোর্টে পাল্টা কেজরিওয়ালের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন অরুণ জেটলি। তারপর গত সোমবার কেজরিওয়াল সহ আপ নেতা আশুতোষ, সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা একসঙ্গে চিঠি লিখে জেটলির কাছে ক্ষমা চেয়ে নেন। সব অভিযোগ প্রত্যাহার করেন। কোনওভাবে তাঁদের করা অভিযোগে অরুণ জেটলির সম্মানহানি হয়ে থাকলে তার জন্যও ক্ষমা প্রার্থনা করেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026