Entertainment

পহেলগামে সন্ত্রাসবাদী হানা, বড় সিদ্ধান্ত নিলেন গায়ক অরিজিৎ সিং

ভারতের অন্যতম সেরা গায়ক তিনি। পহেলগামে সন্ত্রাসবাদী হানার ঘটনা তাঁকে এতটাই ব্যথিত করেছে যে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন গায়ক অরিজিৎ সিং।

পহেলগামে সন্ত্রাসবাদী হানাকে কেন্দ্র করে গোটা দেশ শোকস্তব্ধ। পৃথিবীর নানা দেশের রাষ্ট্রপ্রধানরাও শোকজ্ঞাপন করেছেন। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ যেভাবে নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে প্রাণ কেড়েছে তা মেনে নিতে পারছেন না কেউই।

এই কাপুরুষোচিত, বর্বর কাণ্ডের প্রতিবাদ বহু মানুষ তাঁর মত করে প্রকাশ করছেন। সুপারস্টার গায়ক অরিজিৎ সিংও তাঁর মত করেই প্রতিবাদ করলেন। প্রতিবাদের ভাষা হিসাবে তিনি বেছে নিলেন একটি সিদ্ধান্তকে।

অরিজিৎ সিংয়ের একটি অনুষ্ঠান ছিল চেন্নাইতে। আগামী ২৭ এপ্রিলের এই অনুষ্ঠানের টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ জানিয়েছেন তিনি এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন পহেলগাম কাণ্ডের পর এই অনুষ্ঠান হবেনা। তিনি এই অনুষ্ঠান করবেননা।

তবে যাঁরা টিকিট কেটেছিলেন তাঁদের চিন্তার কারণ নেই। প্রত্যেকে তাঁদের টাকা ফেরত পাবেন। যাঁরা যেভাবে টিকিট কেটেছিলেন সেখানেই তাঁদের টিকিটের দাম আবার ফেরত চলে যাবে।

সকলে যে তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন সে বিষয়ে আশাবাদী অরিজিৎ। তবে তিনি পহেলগামের পর যেভাবে অনুষ্ঠান বাতিল করলেন তা বুঝিয়ে দিচ্ছে কেবল দেশের সাধারণ মানুষ নন, সেলেব্রিটিদের মধ্যেও ক্ষোভ, রাগ কোন পর্যায়ে পৌঁছে গেছে।

পহেলগাম কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই এই ঘটনায় পাকিস্তানের মদত, ওপার থেকে যাবতীয় সাহায্যের সূত্র পাচ্ছেন তদন্তকারীরা। করাচির একটি সেফহাউস থেকে এই পুরো ঘটনার কলকাঠি নাড়া হয়েছে বলেও জানতে পেরেছেন তাঁরা।

এদিকে সর্বদল বৈঠকে কেন্দ্রের পাশেই দাঁড়িয়েছে সব দল। কেন্দ্রকে এই ভয়ংকর ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ করতে সব দলই সহমত পোষণ করে পাশে থাকার বার্তা দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026