Lifestyle

তৈরি হল একটাই কেক, বিতরণ হল পুরো মেলায়

একটাই কেক তৈরি করা হয়েছিল। তারপর সেই কেকই বিতরণ করে দেওয়া হল মেলায় আগত সকলের মধ্যে। এভাবেই তৈরি হল একটি অনন্য রেকর্ড।

মেলাটা কেককে ঘিরেই। ২২ তম প্রাদেশিক ফ্রায়েড কেক উৎসবের আয়োজন হয়েছিল প্রতিবছরের মতই। সেখানেই অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল একটি ফ্রায়েড কেক তৈরি।

কেক তৈরি করতে ময়দা লাগে। এ কেকটি তৈরির জন্য নেওয়া হয়েছিল ২ হাজার ৬৪৫ পাউন্ড ময়দা। যা মাখার জন্য একজন নয় অনেককে ডেকে নেওয়া হয়েছিল শেফের পোশাক পরিয়ে।

ওই বিপুল পরিমাণ ময়দা মাখতে কার্যত হিমসিম খেয়ে যান তাঁরা। তারপর বেলার পালা। সেও এক দেখার মত কাণ্ড। অতিকায় ময়দার মণ্ডটি একটি বিশাল লম্বা রোলারের সাহায্যে বেলা হয়। যা বেলতে রোলারটিকে পা দিয়ে গড়াতে থাকেন ২ জন।

বাকিরা রোলারের ২টি ধার ধরে সেটিকে গড়াতে থাকেন ময়দার ওপর। এভাবে তৈরি হয় কেকের জন্য একটি সমান প্রায় গোলাকার রুটির মত জিনিস। যা এরপর মাখিয়ে নেওয়া হয় ৩ হাজার ৫২৭ পাউন্ড গলিত ফ্যাটে।

এবার একটি গোলাকার জালের ওপর দিয়ে তা আঁচের ওপর রাখা হয়। এভাবেই তৈরি হয় একটি বিস্কুট রঙয়ের অতিকায় ফ্রায়েড কেক।

১৬ ফুট ব্যাসের এই কেক তৈরি দেখতে মানুষের ভিড় জমে যায়। মেলায় আগত অনেকেই অবাক চোখে তাকিয়ে থাকেন কেকটির দিকে।

উদ্যোক্তারা সেই কেকটিকে টুকরো টুকরো করে সকলের মধ্যে বিলিয়ে দেন। মেলায় এমন কেউ ছিলেন না যিনি কেকের টুকরো থেকে বঞ্চিত হন।

উদ্যোক্তারা এও জানিয়েছেন যে এটাই হল বিশ্বের সবচেয়ে বড় ফ্রায়েড কেক। তাঁরা গিনেস বুকে নাম তুলে ফেলেছেন। এই কেক তৈরি হয় আর্জেন্টিনার মার্সিডিজ শহরে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026