National

ফের অনশনে বসলেন আন্না হাজারে

লোকপালের দাবিতে আন্না হাজারের অনশন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সে সময়ে আন্নার পাশে দাঁড়ানো অরবিন্দ কেজরিওয়াল এখন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশে দাঁড়ানো কিরণ বেদী এখন পুদুচেরির লেফটান্যান্ট গভর্নর। মহারাষ্ট্রের রালেগান সিদ্ধি গ্রামের বাসিন্দা আন্না হাজারের লোকপালের দাবি বেকায়দায় ফেলে দেন ইউপিএ সরকারকেও। সেই ৮১ বছর বয়স্ক আন্না হাজারের ফের বসলেন অনশনে। লোকপাল ও লোকায়ুক্ত নিয়ে সরকারের কথা দেওয়ার পরও তা না হওয়ার প্রতিবাদেই এই অনশন।

অনশন শুরুর আগে আন্না হাজারে দেশের জাতীয় পতাকা নিয়ে গ্রাম প্রদক্ষিণ করেন। সঙ্গে ছিলেন তাঁর সমর্থকেরা। পরে জাতীয় পতাকা উত্তোলন মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে করে অনশনে বসেন আন্না। যদিও অনশনে বসার কথা ৩ দিন আগেই জানিয়েছিলেন আন্না হাজারে। তিনি মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি দিয়েই জানিয়েছিলেন যদি তারা রাজ্যে লোকাযুক্ত চালু না করে তবে তিনি অনশনে বসবেন। সেইমত এদিন অনশনে বসলেন আন্না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026