Entertainment

রবিবার তাঁর দিন কাটে কেমন করে, নিজেই জানালেন অনন্যা পাণ্ডে

চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ক্রমশ বলিউডে নিজের জায়গা পাকা করছেন। ব্যস্ততাও প্রচুর। তাহলে কী রবিবারও তাঁর বাড়ি থাকা হয়না? সেদিনও সিনেমার কাজে বাইরে থাকতে হয়? অনন্যা কিন্তু জানাচ্ছেন যে তাঁর রবিবার কাটে একদম অন্যভাবে। সারা সপ্তাহের শেষে সকলেই চান পরিবারের সঙ্গে একটা দিন কাটাতে। অনন্যাও তার ব্যতিক্রম নন। তবে রবিবার তাঁর একটাই কাজ নয়। নিজের জন্যও সময় বার করতে হয় তাঁকে।

অনন্যা সেই তথ্য ফাঁস করেছেন। নিজেই খোলাখুলি জানিয়েছেন কেমন করে কাটে তাঁর রবিবার। কিছু এসেনসিয়াল অয়েল দিয়ে মাসাজ, স্পা। এই দিয়ে শুরু হয় দিন। একটা পাওয়ার ন্যাবও দেন এর মাঝে। নিজের জন্য এই সময়টুকু প্রতি রবিবার দেন তিনি। তারপর তিনি সময় দেন তাঁর ২ পোষ্যকে। তাঁর ২টি কুকুর আছে। যারা রবিবার হলেই নাকি সর্বদা তাঁর পাশে পাশে ঘোরে।

পোষ্যদের স্নান করানো, তাদের খাবারের দেখভাল করা। এসবই করেন অনন্যা। রবিবার এসবের সঙ্গে সঙ্গে অনেকটা সময় তাদের সঙ্গে খেলেন তিনি। ফলে পোষ্যরাও খুশি। আর তাদের সঙ্গে খেলে সময় কাটিয়ে অনন্যাও খুশি। এছাড়া পরিবারের অন্যদের সঙ্গে কিছুটা তথাকথিত কোয়ালিটি টাইম কাটানোর রীতি তাঁদের পরিবারে বহুদিনের। তাই রবিবার পরিবারের বাকিদের সঙ্গেও একটা দারুণ সময় কাটান অনন্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026