Entertainment

আদিবাসী সাজে ‘ওয়েস্টার্ন’ ছোঁয়া, অমৃতা অরোরার জন্মদিনে হইচই গোয়ায়

কখনও চোখে সানগ্লাস দিয়ে সমুদ্রের বুকে ভেসে বেড়ানো। কখনও বা ‘বনফায়ার’-এর সামনে দাঁড়িয়ে শীতের উষ্ণতাকে উপভোগ করা। মাথায় হেয়ার ব্যান্ড আর সাথে ‘স্মোকি আইজ’-এর হাতছানি। পরনে আদিবাসী পোশাক বলে দিচ্ছে ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’। ৩০ জানুয়ারির রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই ৪০-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অমৃতা অরোরা। তার আগেই অবশ্য ‘সেলিব্রেশন’-এর মুডে জমে ক্ষীর হয়ে গেল অমৃতার জন্মদিনের পার্টি।

বয়স ৪০ তো কুছ পরোয়া নেই। রূপ বা মনের সৌন্দর্যে এখনও তিনি অষ্টাদশী। সে কথাই প্রমাণ করে দিলেন মালাইকা অরোরার বোন। বোনের জন্মদিন বলে কথা। পার্টি হবে না তা কি হয়! তাই গত মঙ্গলবারই ‘লেডিজ গ্যাং’ নিয়ে গোয়ায় রওনা দেন ‘বার্থ ডে গার্ল’ অমৃতা। দিদি তো আছেই। প্রিয় বান্ধবীর জন্মদিন পালন করতে গোয়ার সমুদ্রতটে পাড়ি দেন করিনা কাপুর খান ও দিদি করিশ্মা কাপুর সহ আরও ঘনিষ্ঠ কয়েকজন। করিনার পতিদেব মানে সইফও সুন্দরী শ্যালিকার পার্টি ‘মিস’ করতে চাননি। তিনিও প্রজাপতিদের সঙ্গে গিয়ে ভিড়েছেন গোয়ায়। গোয়ার সমুদ্র সৈকতের উষ্ণতা বাড়িয়ে মঙ্গলবার থেকেই উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে যান সুন্দরীরা। সেই উৎসবের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ‘শেয়ার’ করেন ‘মুন্নি’ গার্ল। সেইসব ছবিই বলে দিচ্ছে অমৃতার জন্মদিনের ‘পিকচার আভি বাকি হ্যায়’।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

সিংহ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026