National

আড়ি পাতা হয়েছিল প্রশান্ত কিশোর, অভিষেকের ফোনেও, চাঞ্চল্যকর রিপোর্ট

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা হয়েছিল। এমনই একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের ফরেনসিক রিপোর্ট এমনই জানাচ্ছে বলে দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। আর তাকে ঘিরে নতুন করে বিতর্ক জমাট বেঁধেছে।

এমনিতেই পেগাসাস প্রজেক্ট নিয়ে বেকায়দায় কেন্দ্রের বিজেপি সরকার। মন্ত্রী থেকে সাংবাদিক, শিল্পপতি থেকে সমাজকর্মী অনেকেই রয়েছেন যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছিল বলে দাবি করা হয়েছে। রাহুল গান্ধীও রয়েছেন সেই তালিকায়।

বাদল অধিবেশনের ঠিক আগেই এই বিষয়টি সামনে আসায় কার্যতই বেকায়দায় পড়ে বিজেপি। এদিকে পেগাসাস প্রজেক্ট-এর বিষয়টি ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি।

গত বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয় পেতে মরিয়া লড়াই চালিয়েছে বিজেপি। কার্যত সব শক্তি দিয়ে ভোটের ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। যদিও তার প্রভাব ভোটের ফলে পরিলক্ষিত হয়নি। ঝোড়ো জয় পেয়ে রাজ্যে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল।

অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কী কৌশল বানাচ্ছে তা জানতেই প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা হয়। তবে তাঁদের ফোন হ্যাক করা হয়েছিল কিনা তা পরিস্কার নয়। কারণ তা ফরেনসিক পরীক্ষার জন্য পাওয়া যায়নি।

এদিকে প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতার প্রসঙ্গ সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ পেতেই তৃণমূলের তরফে পাল্টা বিজেপির দিকে তোপ দাগার ঘুঁটি সাজানো শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026