National

বাংলায় ৩টি রথযাত্রাই হবে, উদ্বোধন তিনিই করবেন, জানালেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিজেপির নির্ধারিত ৩টি রথযাত্রাই হবে। রথযাত্রার উদ্বোধন করতে তিনিই আসবেন। রথযাত্রা আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা করার করুক। বিজেপি মাথানত করবে না। তাঁরা এই অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে লড়াই করবেন। তাঁদের প্রশাসনের সাহায্যের কোনও প্রয়োজন নেই। জনতার সমর্থন তাঁদের সঙ্গে আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিজেপির রথযাত্রা স্থগিত হওয়ার পর এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

প্রশাসন রথযাত্রার অনুমতি আগেই দেয়নি। ফলে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত বিজেপির রথযাত্রা কর্মসূচি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু আদালতের নির্দেশ থাকায় এদিন কোচবিহার থেকে রথযাত্রা শুরু করা সম্ভব হয়নি। যে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের। ফলে এদিন আর কোচবিহারে হাজির হননি অমিত শাহ। তবে তিনি এদিন জানিয়ে দিয়েছেন আগামী শনিবার তিনি কলকাতায় আসবেন।

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও দলের বিস্তারের জন্য যে রথযাত্রার আয়োজন করা হয়েছিল তাতে বিজেপির সাফল্য নিশ্চিত জেনে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে বিজেপিকে রোখার চেষ্টা চালাচ্ছেন বলে এদিন দাবি করেন অমিত শাহ। রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে বলেও তোপ দাগেন তিনি।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026