Lifestyle

কলা আর মৃতদেহ মেখে ভোজের মধ্যে বেঁচে থাকেন মৃত মানুষ

কলা আর মৃতদেহ একসঙ্গে মেখে খাওয়ার মধ্যে দিয়ে তাঁরা খুঁজে নেন চিরদিনের মত হারিয়ে যাওয়া মানুষটিকে। এ এক আজব বিশ্বাস।

এঁদের মধ্যে মানুষের মৃত্যু হলেও তাঁকে এক বিশ্বাসের জোরে নিজেদের মধ্যে বেঁধে রাখা হয়। আর তা করতে তাঁরা যা করেন তাকে তথাকথিত সভ্যসমাজ নরখাদকের তকমা দেয়। যদিও তাতে অ্যামাজন অরণ্যের ওই জনজাতির কিছু যায় আসেনা। তাঁদের এই প্রথা বহু প্রাচীন। আর তা এখনও চলে আসছে পরম্পরার পর পরম্পরা ধরে।

ইয়ানোমামি জনজাতির এই মানুষদের মধ্যে কারও মৃত্যু হলে তাঁরা ওই দেহকে পরম শ্রদ্ধার সঙ্গে চিতায় চাপান। তাঁকে চিতায় পোড়ানো হয়।

মৃতদেহটি প্রায় ছাই হয়ে যায়। পড়ে থাকে ছাই আর কিছু হাড়গোড়ের টুকরো। হিন্দু সৎকারেও এইভাবে দেহকে পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয়। কিন্তু এই জনজাতি কেবল পুড়িয়েই থেমে যান না।

চিতায় দগ্ধ দেহের হাড় ও ছাই সংগ্রহ করে আলাদা করে রাখা হয়। তারপর কলা রান্না করেন তাঁরা। সেই কলা চটকানো হয়। এবার সেই চটকানো কলার সঙ্গে মাখা হয় মৃত মানুষটির দগ্ধ দেহের ছাই ও পোড়া হাড়ের টুকরো।

অ্যামাজন জঙ্গল, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @CIFOR

মাখা হয়ে গেলে এই মাখাটি গ্রামের সকলের হাতে একটু একটু করে তুলে দেওয়া হয় খাওয়ার জন্য। এই জনজাতির মানুষরা বিশ্বাস করেন এভাবেই মৃত ব্যক্তির আত্মা তাঁদের মধ্যেই থেকে যান। তিনি কোথাও হারিয়ে যান না।

এভাবে তাঁদের জনজাতির মানুষকে তাঁরা চিরদিন তাঁদের কাছে নিজের করে রেখে দেন। এটাই রীতি, এটাই বিশ্বাস। আর এই বিশ্বাসে ভর করেই এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন ইয়ানোমামি জনজাতির মানুষজন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026