National

জঙ্গিহানার কবলে অমরনাথের পুণ্যার্থীরা, মৃত ৭

অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গিদের গুলিবর্ষণের ঘটনার পিছনে রয়েছে লস্কর-ই-তৈবা। মাস্টারমাইন্ড পাক সন্ত্রাসবাদী ইসমাইল। এমনই দাবি করল জম্মু কাশ্মীর পুলিশ। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ অনন্তনাগের বাতেনগু ও খানাবাল এলাকায় পাহারা দিচ্ছিল পুলিশ। আচমকাই জঙ্গিদের একটি দল অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। শুরু হয় জঙ্গি-পুলিশ গুলির লড়াই।

এই গোলাগুলির মাঝে আচমকাই পড়ে যায় একটি পুণ্যার্থী বোঝাই বাস। ফলে জঙ্গিদের নিশানায় চলে আসে সেটি। জঙ্গিদের গুলিতে ৭ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই ২ জন ও বাকিদের হাসপাতালে মৃত্যু হয়। জঙ্গিদের গুলিতে ৩ জন পুলিশকর্মী সহ ৩২ জন গুরুতর আহত হন। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে ঘটনার পরই দিল্লিতে তৎপরতা তুঙ্গে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসে রাতেই হাজির হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুরো পরিস্থিতির ওপর কন্ট্রোল অফিস থেকে নজরদারি শুরু করেন। রাতের অন্ধকারে অপারেশন চালানো মুশকিল হওয়ায় জম্মু হাইওয়ে বন্ধ রাখে পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। সব রাস্তায় শুরু হয় গাড়ি তল্লাশি। এদিকে আহত অমরনাথ যাত্রীদের চিকিৎসার জন্য বিমানে দিল্লি উড়িয়ে আনা হয় এদিন।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026